Friday, April 3, 2026

“ইডি অ.নৈতিক কাজ করেছে”: ফের নিজেকে নি.র্দোষ দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের

Date:

Share post:

ফের নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। সোমবার আদালতে পেশ করার আগে স্বাস্থ্যপরীক্ষার (Health Checkup) জন্য তাঁকে কম্যান্ড হাসপাতালে (Command Hospital) নিয়ে যাওয়া হয়। আর ইডির (ED) দফতর সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে বেরিয়ে জ্যোতিপ্রিয় তিন বার বলেন, “আমি নির্দোষ। আমি নির্দোষ। আমি নির্দোষ।” তিনি অভিযোগ করেন, ইডি যা করেছে অন্যায় করেছে, অনৈতিক কাজ করেছে।

সোমবার রেশন বণ্টণ মামলায় ইডি হেফাজতে থাকা জ্যোতিপ্রিয়কে সোমবার কলকাতা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হবে। তার আগে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে গত শুক্রবারই ইডি আধিকারিকদের সঙ্গে হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করতে যাওয়ার পথে জ্যোতিপ্রিয় সংবাদমাধ্যমের সামনে দিন চারেক পরেই সবাই সব কিছু জানতে পারবেন বলে মন্তব্য করেন। জ্যোতিপ্রিয় আরও দাবি করেছিলেন যে, তিনি নির্দোষ। তিনি আরও বলেন, আমি চক্রান্তের শিকার। বিজেপি আমায় ফাঁসিয়েছে। পাশাপাশি খুব তাড়াতাড়ি তিনি ছাড়া পাবেন বলেও দাবি করেন জ্যোতিপ্রিয়।

অন্যদিকে, নিজেকে মুক্ত বলে দাবি করার পর জ্যোতিপ্রিয় বলেন, “আর চার দিন পর…।” জ্যোতিপ্রিয়কে আরও বলতে শোনা যায়, দু’দিনের মধ্যে সব প্রকাশ হবে। তবে কেন তিনি দু’দিন এবং‌ চার দিনের কথা বললেন, তা এখনও জানা যায়নি।

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...