Friday, April 3, 2026

Odd-Even Rule: দূষণ নিয়ন্ত্রণে পুরনো রাস্তায় হাঁটতে চলেছে কেজরিওয়াল সরকার

Date:

Share post:

দিল্লির দূষণ নিয়ন্ত্রণে পুরনো রাস্তায় হাঁটতে চলেছে কেজরিওয়াল সরকার। ফের ‘Odd-Even’ নম্বর প্লেটের গাড়ি চালিয়ে রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে আনতে চাইছে তারা। এর পাশাপাশি, ১০ নভেম্বর পর্যন্ত  দশম এবং দ্বাদশ শ্রেণি ছাড়া সরকারি এবং বেসরকারি স্কুলের  সমস্ত পঠনপাঠন বন্ধ থাকবে।

প্রবল বায়ুদূষণে নাজেহাল দিল্লিবাসী। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arbind Kejriwal)। সেখানেই সিদ্ধান্ত হয়, ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত জোড়- বিজোড় সংখ্যার হিসেবে গাড়ি চালাতে হবে। বৈঠকের পরে একথা জানান দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। দূষণ (Pollution) নিয়ন্ত্রণে দিল্লি সরকারের পক্ষ থেকে সরকারি ও বেসরকারি অফিসের ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শহরে অত্যাবশ্যকীয়ও পণ্য পরিবহন ছাড়া ট্রাক প্রবেশের উপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে।

আরও পড়ুন: কেদারনাথে ফের নয়া অবতারে রাহুল! অপেক্ষারত ভক্তদের হাতে এগিয়ে দিলেন চায়ের কাপ

সোমবার দুপুর ২টো পর্যন্ত রাজধানীর একিউআই লেভেল ছিল ৪১১- যা ‘গুরুতর’ পর্যায়ে পড়ে। সোমবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল বিষাক্ত ধোঁয়াশায়  ঢাকা। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি অনুসারে, দিল্লি ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সর্বোচ্চ দূষণের (Pollution) মাত্রা নজরে রাখবে।

 

এর পাশাপাশি দিল্লিতে বিএস ৩ পেট্রোল এবং বিএস ৪ ডিজেল গাড়ির উপর আগের নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। শহরে কোনও নির্মাণ সম্পর্কিত কাজ হবে না বলেও জানান গোপাল রাই। দিল্লির পাশাপাশি হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের মতো প্রতিবেশী রাজ্যগুলিও বিপজ্জনকভাবে ক্রমাগত বায়ুদূষণ নজরে পড়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...