Sunday, April 5, 2026

মধ্যপ্রদেশের নির্বাচনে ‘শোলে’র ছায়া, ভোট যুদ্ধে জয়-বীরু বনাম গব্বর

Date:

Share post:

সাতের দশকের মেগা ব্লক ব্লাস্টার মুভি ‘শোলে’। আসন্ন মধ্যপ্রদেশ নির্বাচনে সেই জয়-বিরু গব্বর-কালিয়াদের ছায়া দেখতে শুরু করেছে রাজনৈতিক মহল। হিন্দি বলয়ের অন‌্যতম হাই ভোল্টেজ এই ভোটযুদ্ধে শাসক, বিরোধী–দু’পক্ষের গলাতেই জনগণের মন জয়ে অহরহ শোনা যাচ্ছে গব্বর সিং, জয়-বীরু, ঠাকুর বলদেব সিংয়ের ডায়লগ।

বিধানসভা ভোটের প্রচার ‘শোলে’ ছবির সংলাপকে প্রথম এনেছেন কংগ্রেসের (Congress) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কমলনাথ (Kamal Nath)। রাজনীতির স্বাভাবিক নিয়মেই এবারের নির্বাচনে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে প্রায় টানা ১৫ বছর (মাঝের ক’বছর ছাড়া) বিজেপি (BJP) শাসিত মধ‌্যপ্রদেশে (Madhya Pradesh)। গোদের উপর বিষফোড়া হয়ে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব সেই হাওয়াকে ‘ঝড়’ হয়ে ওঠার রসদ জোগাচ্ছে। অবস্থা সামাল দিতে বিরোধী কংগ্রেসের গোষ্ঠীকোন্দল নিয়ে আক্রমণ শানাতে শুরু করেছিল গেরুয়া শিবির। জবাবে শোলে ছবিকে হাতিয়ার করে মাঠে নেমেছেন মধ‌্যপ্রদেশ রাজনীতিতে দীর্ঘদিনের চৌকস খেলোয়াড় কমলনাথ। আসলে মধ্যপ্রদেশ কংগ্রেস দুই মেরুতে বিভক্ত। একদিকে দ্বিগবিজয় সিং অন্যদিকে কমল নাথ। এই বিরোধিতা চাপা দিতে এবং জন মানুষের নিজেদের ভাবমূর্তি অখুন্ন রাখতে কমলনাথ রাজ‌্যজুড়ে জনসভা করে বলতে শুরু করেছেন, তিনি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় আদতে ‘শোলে’ ছবির সেই অটুট জয় ও বীরু জুটি। যে জুটি আমৃত্যু থাকবে। ‘আমাদের একমাত্র লক্ষ্য গব্বরকে খতম করা,’ ঘোষণা করছেন তিনি। গব্বর বলতে তাঁর নিশানা যে মোদির দিকে তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।

এদিকে কমল নাথদের পাল্টা আক্রমণ শানিয়েছেন ছেন মারাঠা পেশোয়া বাজিরাওয়ের প্রধান সেনাপতি রণোজি সিন্ধিয়ার উত্তরসূরি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর কটাক্ষ, কংগ্রেস নেতার বুক চাপড়ে বলা ‘জয়’ আর ‘বীরু’ তো আসলে ‘শোলে’র প্রথম জীবনে চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়া জেলখাটা আসামি। মধ্যপ্রদেশে এই দু’জন চোর বলেই পরিচিত। ক্ষমতায় থাকাকালীন জয়-বীরু জুটি জনগণের অর্থ লুঠ করেছে। পাশাপাশি কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তিনি বলেন, “আরে! এই জয় ও বীরু জুটি ভোটের আগে লোক দেখাতে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। অথচ আমার ও বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের জয়-বীরু জুটি দীর্ঘদিনের।” পাল্টা তোমরকে কটাক্ষ করে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেবওয়ালা বলেন, এঁরা গব্বর বাহিনীর দুই নাম করা ডাকাত কালিয়া ও শামহা। গব্বর থাকেন দিল্লিতে। সবমিলিয়ে নির্বাচনমুখী মধ্যপ্রদেশে নজর কাড়ছে শোলের চরিত্রদের মাতামাতি।

 

Related articles

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...