Tuesday, May 5, 2026

ভোটের কয়েকঘণ্টা আগে ন.কশাল হা.মলা ছত্তিশগড়ে, জ.খম BSF জওয়ান-সহ ৩

Date:

Share post:

আগামিকাল ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগেরদিন আইইডি বিস্ফোরণ ছত্তিশগড়ের কাঙ্কেতে। নকশাল হামলায় এখনও পর্যন্ত আহত হয়েছে বিএসএফ জওয়ান-সহ ৩।

বিএসএফ ও ডিসট্রিক্ট ফোর্সের একটি যৌথ দল কাঙ্কের জেলার ছোটবেটিয়া থানার ক্যাম্প মারবেদা থেকে রেঙ্গাঘাটি রেঙ্গাগন্ডি ভোট কেন্দ্রে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। সেই সময় ৪টি পোলিং দল নিয়ে যাওয়া হচ্ছিল। আর তখনই ঘটে যায় ওই ঘটনা। আহত বিএসএফ কনস্টেবলের নাম প্রকাশ চন্দ। তাঁর পায়ে আঘাত লেগেছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, আইইডি বিস্ফোরণে দুজন পোলিং অফিসার সামান্য আহত হয়েছেন।

ছত্তিশগড়ে দুই দফায় ভোট অনুষ্ঠিত হবে। আগামী ৭ এবং ১৭ নভেম্বর ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন। আগামিকাল ভোটের আগেই এমন ঘটনা ঘটায় ছড়িয়েছে চাঞ্চল্য।

আরও পড়ুন- লাগাতার হামলায় দ্বিখন্ডিত গাজা: যুদ্ধের একমাস পূর্তিতে দাবি ইজরায়েল সেনার

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...