Tuesday, April 7, 2026

তিন আইন নিয়ে খ.সড়া রিপোর্ট গ্রহণ করল স্ব.রাষ্ট্র বিষয়ক সংস.দীয় স্থায়ী কমিটি

Date:

Share post:

ভারতীয় দণ্ড সংহিতা সহ তিন আইন নিয়ে খসড়া রিপোর্ট গ্রহণ করল স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। যদিও খসড়া রিপোর্ট নিয়ে লিখিত আপত্তি জানিয়েছেন বিরোধী শিবিরের বেশ কয়েকজন সাংসদ বলেই জানা গিয়েছে।

গত ২৭ অক্টোবর স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেই খসড়া রিপোর্ট গৃহীত হওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত বিরোধীদের প্রবল আপত্তির কারণে তা করা যায়নি। গতবারের বৈঠকে ডিসেন্ট নোট দেন কংগ্রেসের দিগ্বিজয় সিং, অধীররঞ্জন চৌধুরী, ডিএমকের এলানগো। ইন্ডিয়া শিবিরের তরফে অভিযোগ করা হয়, তাড়াহুড়ো করে দণ্ড সংহিতা নিয়ে চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হচ্ছে।

গতবারের বৈঠকে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল, দণ্ড সংহিতা নিয়ে সংসদীয় কমিটিতে পর্যাপ্ত আলোচনা করা হয়নি। দাবি করা হয়, ইন্ডিয়া জোটের তরফে যে লিখিত আপত্তি জানানো হয়েছে, তা চূড়ান্ত রিপোর্টে উল্লেখ করতে হবে। বিরোধী শিবিরের তরফে রিপোর্ট তৈরির জন্য কমপক্ষে আরও তিন মাস সময় চাওয়া হয় এবং রিপোর্ট তৈরির আগে আরও বেশি করে বিশেষজ্ঞের মতামত নেওয়ার দাবি জানানো হয় । লোকসভা নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য বিজেপি দণ্ড সংহিতা বিল পাস করাতে চাইছে বলে অভিযোগ করে ইন্ডিয়া শিবির।

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...