Saturday, April 4, 2026

ম‍্যাচ শেষে বিরাট সেলিব্রেশনে মাতেন কোহলি-জাড্ডুরা, ভাইরাল ভিডিও

Date:

Share post:

গতকাল ক্রিকেটের নন্দনকানন ইডেনে ছিল ভারত-দক্ষিণ আফ্রিকা ম‍্যাচ। সেই ম‍্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে দুরন্ত জয় পায় টিম ইন্ডিয়া। গতকাল ছিল বিরাট কোহলির জন্মদিনও। আর এই বিশেষ দিনে বিরাট কীর্তি গড়েন কোহলি। তাই ম‍্যাচ শেষে ছিল ডাবল সেলিব্রেশন। ম‍্যাচ শেষে কেক কেটে সেলিব্রেশনে মজেন বিরাট কোহলি-রোহিত শর্মা-রবীন্দ্র জাদেজারা। যেই মুহূর্তে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি এবং বোর্ড সচিব জয় শাহ। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ম‍্যাচ শেষেই বিরাটের হাতে সোনার পাতে মোড়া ব‍্যাট তুলে দেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এরপর টিম হোটেলে পৌঁছতেই ফের চলে সেলিব্রেশন। তবে এবার শুধু বিরাট একাই নন, তাঁর সঙ্গে কেট কাটেন রবীন্দ্র জাদেজাও।  যিনি ম‍্যাচে নেন ৫ উইকেট। দুজন এক সঙ্গে কেক কাটেন। তারপর একে অপরকে খাইয়েও দেন। সেই সময় ভারতীয় দলের সঙ্গেই উপস্থিত ছিলেন বিসিসিআই-এর সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ। এছাড়াও ছিলেন রাজীব শুক্লা-সহ আরও অনেকে। মধ্যরাত পর্যন্ত চলে সেলিব্রেশন।

আরও পড়ুন:বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া, সাফল্যের রহস্য কী? প্রোটিয়াদের হারিয়ে জানালেন ভারত অধিনায়ক

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...