Sunday, June 7, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ‘টাইমড আউট’ হলেন কোনও ব্যাটার। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ‘টাইমড আউট’ হয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ। মাঠে নেমে নির্ধারিত সময়ের থেকে দেরিতে স্ট্রাইক নেওয়ায় ফিরতে হল তাঁকে।

২) চলতি বিশ্বকাপে ব‍্যাট হাতে যেমন শাষন করেছেন বিরাট-শ্রেয়সরা। তেমনই বল হাতে দাপট দেখান জাড্ডু-শামিরা। প্রোটিয়াদের বিরুদ্ধে একাই পাঁচ উইকেট তুলে নেন জাদেজা। আর এই ম‍্যাচের পর বাকি দলগুলির উদ্দেশ্যেও একপ্রকার আগাম হুঁশিয়ারি দেন জাদেজা।

৩) দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে খোঁচা ভারতের তারকা বোলার মহম্মদ শামির। শামি বলেন,”প্রতি ম্যাচে ৪০০ রান করা দলের হাল দেখো।” চলতি বিশ্বকাপে ভারতের সব ক্রিকেটার ফর্মে রয়েছেন। রোহিত শর্মা ও শুভমন গিল ভাল শুরু করছেন। তারপরে হাল ধরছেন বিরাট কোহলি।

৪) প্রোটিয়াদের হারিয়ে ম‍্যাচ শেষে কেক কেটে সেলিব্রেশনে মজেন বিরাট কোহলি-রোহিত শর্মা-রবীন্দ্র জাদেজারা। যেই মুহূর্তে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি এবং বোর্ড সচিব জয় শাহ। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

৫) চলতি বিশ্বকাপে একেবারেই দুরন্ত ছন্দে ভারত। এখনও পযর্ন্ত টিম ইন্ডিয়াকে কোন দল চাপে ফেলতে পারেনি। বিশ্বকাপে সব ম‍্যাচেই দুরন্ত লড়াই করছে তারা। এই সাফল্যের পিছনে রহস্য কি? প্রশ্ন উঠতেই ভারত অধিনায়ক বললেন, বিশ্বাস আর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...