Saturday, June 27, 2026

মুখ্যমন্ত্রীর দাবি মেনে বাংলার বকেয়া প্রাপ্য ৫ হাজার কোটি মেটাল কেন্দ্র

Date:

Share post:

পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী আদায় হওয়া কেন্দ্রীয় করের ৪১ শতাংশ রাজ্যের প্রাপ‌্য। সেই শর্তেই কেন্দ্র পশ্চিমবঙ্গের জন‌্য বরাদ্দ করল ৫ হাজার ৪৮৮ কোটি টাকা।কেন্দ্রীয় সরকার কর বাবদ রাজ্যের প্রাপ্য অর্থের একাংশ বরাদ্দ করেছে।

মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ‌্যগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Finance Ministry)। জানা গিয়েছে, দেশের সবকটি রাজ্যের জন্য মোট ৭২ হাজার ৯৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে বাংলা কেন্দ্রীয় করের অংশ হিসাবে পেয়েছে ৫ হাজার ৪৮৮ কোটি টাকা। উত্তরপ্রদেশের জন্য বরাদ্দ হয়েছে ১৩ হাজার ৮৮ কোটি টাকা। যা রাজ‌্যগুলির প্রাপ‌্য অর্থের নিরিখে সর্বোচ্চ।

আরও পড়ুন- স্বস্তিতে শ্রীলঙ্কা বোর্ডের কর্তারা, ছাঁটাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফিরলেন ক্ষমতায়

উল্লেখ্য রাজ্যের আয়তন ও জনসংখ্যার উপরে বিচার করে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় কর বাবদ যে মোট আদায় হয় তার ৪১ শতাংশ অর্থ রাজ্যের পাওনা।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...