Tuesday, April 7, 2026

এথিক্স কমিটির বিরুদ্ধে ফের তো*প মহুয়ার!

Date:

Share post:

ক্যাশের বিনিময়ে প্রশ্ন নিয়ে মহুয়ার (Mahua Moitra)বিরুদ্ধে সরব লোকসভার এথিক্স কমিটি। গত ২ নভেম্বরের বৈঠকে অভব্য আচরণ এবং অনৈতিক প্রশ্ন করা হয় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে (Krishnanagar MP)। বৈঠকে অপমানজনক ব্যক্তিগত প্রশ্ন, যার জেরেই বৈঠক থেকে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(Mahua Maitra)। এথিক্স কমিটির বৈঠকে তুমুল বাকবিতণ্ডার পর শুধু মহুয়া নন, তাঁর সঙ্গে বৈঠক থেকে ওয়াক আউট করেন বিরোধী সাংসদরাও। এরপর আজ মঙ্গলবার এই বৈঠক বসার কথা হলেও বিশেষ কারণে তা মুলতুবি করে আগামী ৯ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার হবে বলে জানানো হয়েছে। এবার সেই বৈঠক নিয়ে ফের তোপ দাগলেন মহুয়া। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘নীতি মেনে কোনও খসড়া পেশ করা হয়নি। অথচ তা গ্রহণ করা হবে ৯ নভেম্বরের বৈঠকে। সেদিন কংগ্রেসের সাংসদের মনোনয়ন পেশের দিন রয়েছে। তিনি (উত্তম রেড্ডি) থাকতে পারবেন না জেনেই পিছিয়ে দেওয়া হয়েছে বৈঠক।’

গত বৃহস্পতিবারই এথিক্স কমিটির বৈঠক থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন সাংসদ। লোকসভার স্পিকারকে পাঠানো বিস্ফোরক চিঠিতে বৃহস্পতিবারের এথিক্স কমিটির বৈঠককে “প্রবচনমূলক বস্ত্রহরণ” হিসাবে বর্ণনা করেছেন মহুয়া। এদিন তোপ দেগে তিনি বলেন, বিজেপি জোটসঙ্গীদের ফোন করছে, যাতে তাঁরা উপস্থিত থাকেন এবং সংখ্যাগরিষ্ঠতা পেয়ে খসড়া গৃহীত হয়। মধ্যপ্রদেশের রাজ্য সভাপতিকে উড়িয়ে আনতে চার্টার্ড বিমানের ব্যবস্থাও করা হয়েছে। তাহলে কি মোদি ভয় পাচ্ছেন? কটাক্ষ করেছেন মহুয়া।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...