Saturday, June 13, 2026

গ্রাম্য বি*বাদে রাজনৈতিক রঙ, পঞ্চায়েত মন্ত্রীর বাড়ি ভা*ঙচুরের অভিযোগ

Date:

Share post:

পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার (Madhabdihi Police)কামারহাটিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের (Panchayat Minister Pradip Majumdar) বাড়ি সংলগ্ন পুকুরে মাছ ধরা নিয়ে উত্তেজনা। সাধারণ এক গ্রাম্য বিবাদে রাজনৈতিক রঙ চড়ানোর চেষ্টা বিক্ষুব্ধদের। জানা যায় স্থানীয় যুবক মহেন্দ্র হেমব্রম সোমবার মন্ত্রীর পুকুরে মাছ ধরতে গেছিলেন। সেইসময় বিনা অনুমতিতে পুকুরে মাছ ধরতে আসায়, বাড়ির কেয়ারটেকার সেই যুবককে আটকানোর চেষ্টা করেন। তখন মহেন্দ্র নিজের দোষ স্বীকার করার পরিবর্তে উল্টে তর্ক জুড়ে দেন বলে অভিযোগ। বিষয়টা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এরপরই যুবককে আটকে রাখা হয়েছে সন্দেহে স্থানীয়রা মন্ত্রীর বাড়িতে চড়াও হন। ঘটনার খবর পেয়ে মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় মাধবডিহি ও রায়না থানার পুলিশ।

এই বিষয়ে মন্ত্রী জানান যে আলোচ্য পুকুরটি তাঁদের পারিবারিক সম্পত্তি। স্থানীয়রা যাতে মাছ চাষ করতে পারেন তাই তাঁদের দিয়ে দেওয়া হয়েছে। গণ্ডগোলের বিষয়টি তিনি ফোন মারফৎ জানতে পারেন বলে খবর। গতকালের ঘটনার জের আজ সকাল থেকে বাড়তে থাকে। আজ দুপুরে বেশকিছু লোক এসে পঞ্চায়েত মন্ত্রীর বাড়িরে গেট ভাঙচুর করে। পাশাপাশি আরও ৩টি বাড়িতেও ভাঙচুর চলানো হয়। কিন্তু গ্রামের এক ঘটনাকে ঘিরে এত কাণ্ড ঘটানোর পিছনে কোনও উস্কানিমূলক মন্তব্য বা পরিকল্পনা কাজ করছে কীনা তা খতিয়ে দেখছে পুলিশ। এর পেছনে সিপিএম ও বিজেপির চক্রান্ত রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...