Friday, April 3, 2026

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ে কাজের সুযোগ কতটা? সমীক্ষা করবে রাজ্য, দায়িত্বে ম্যাকাউট

Date:

Share post:

রাজ্যের বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে পড়ুয়ারা কতটা কাজের সুযোগ পাচ্ছেন রাজ্য সরকার তা সমীক্ষা করবে। উচ্চশিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে এই একাডেমিক অডিটের কাজ করবে মৌলানা আবুল কালাম আজাদ রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অডিট শেষে সেই রিপোর্ট উচ্চশিক্ষা দফতরের কাছে জমা দিতে হবে।

বিভিন্ন বেসরকারি কলেজে বিপুল টাকা খরচ করে কোর্স করলেও পড়ুয়ারা অনেক সময় কোর্স উপযুক্ত চাকরি পাচ্ছে না বলে অভিযোগ উঠছে। চাকরি পেলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। দীর্ঘদিন ধরেই এরকম একটা অভিযোগ উঠে আসছিল। রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের এই পদক্ষেপের জেরে কলেজেগুলো সময় উপযোগী কোর্স করতে উদ্যোগ নেবে, পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে কোর্সগুলোকে আপডেটও করতে পারবে। এমনটাই দাবি, উচ্চ শিক্ষা দফতরের। তার পরিপ্রেক্ষিতে এই অডিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উচ্চ শিক্ষা দফতর সূত্রে জানা গেছে।

আরও পড়ুন- পুজো-অনুদান ‘চু.রি’ করেছেন BJP-র নেতারা: মগরাহাটে বিজয়া সম্মিলনীতে ধু.ন্ধুমার

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...