Saturday, June 27, 2026

পুজো-অনুদান ‘চু.রি’ করেছেন BJP-র নেতারা: মগরাহাটে বিজয়া সম্মিলনীতে ধু.ন্ধুমার

Date:

Share post:

পুজো কেলেঙ্কারিতে জড়ালেন মগরাহাটের বিজেপি নেতৃত্ব। দুর্গাপুজোর পর্ব মিটিছে। মঙ্গলবার বিজেপির তরফ থেকে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। আর সেখানেই কর্মীদের তুমুল ক্ষোভের মুখে পড়েন খোদ দিলীপ ঘোষ-সহ BJP নেতৃত্ব।

রাজ্যের পুজোর উন্নয়নে রাজ্যের তরফে অনুদান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর সমালোচনা করে লাভ হয়নি বঙ্গের গেরুয়া শিবিরের। এবার তারাও পছন্দের পুজোকে অনুদান দিয়েছে। আর তা নিয়েও চূড়ান্ত কেলেঙ্করির অভিযোগ। মঙ্গলবার, মগরাহাটে ছিল বিজয়া সম্মিলনী। উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর সামনেই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি (BJP) কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ, দলের তরফে যে টাকা পাঠানো হয়েছিল, তা সরিয়ে ফেলেছেন বিজেপির জেলা সভাপতি। পুজোতে খরচ করা হয়নি। এদিন দিলীপ ঘোষের সামনেই এই বিষয় নিয়ে তুমুল বিক্ষোভ দেখান কর্মীরা। অত্যন্ত অপ্রস্তুত বিজেপি নেতা। পরে তাঁর রক্ষীরা এসে তাঁকে উদ্ধার করেন।

 

এত বছর ধরে পুজো কমিটিতে অনুদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তা দিয়ে সাড়ম্বরে পুজো হচ্ছে বাংলায়। এই নিয়ে কোনও তছরুপের অভিযোগ ওঠেনি। কিন্তু প্রথমবার পুজোর টাকা নিয়েও আর্থিক তছরুপের অভিযোগে জড়াল বিজেপি- অভিযোগ বিরোধীদের।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...