Wednesday, March 18, 2026

জন্মদিনের উপহার খুলতেই ভয়াবহ বিষ্ফোরণ! মৃত ইউক্রেনের সেনা প্রধানের উপদেষ্টা

Date:

Share post:

জন্মদিন উপলক্ষে উপহার এসেছিল বাড়িতে। আর সেই উপহার খুলতেই ভয়াবহ বিস্ফোরণ। জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন এভাবেই ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল ইউক্রেনের সেনাপ্রধানের উপদেষ্টা মেজর জেন্নাদিই চাস্তিয়াকোভের। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালারি জালুঝনি।

ভ্যালারি জালুঝনির উপদেষ্টা ছিলেন মেজর জেন্নাদিই চাস্তিয়াকোভ। আসলে যুদ্ধই যার পেশা, জন্মদিনে উপহারও তিনি পেয়েছিলেন তেমনই। জন্মদিনের উপহার হিসেবে এক বাক্স গ্রেনেড পান চাস্তিয়াকোভ।তিনি সেটি হাতে নিয়ে ছেলেকে দেখাচ্ছিলেন। তারপর ছেলের থেকে দূরে গ্রেনেড বাক্সটি রাখার পর মুহূর্তেই সেটি বিস্ফোরিত হয়। চাস্তিয়াকোভের এক জুনিয়ার সেনাকর্মী এই গ্রেনেড উপহার দিয়েছিলেন বলে পুলিশ চিহ্নিত করেছে। আরও দুটি গ্রেনেড উপহার বাজেয়াপ্তও করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে এই ঘটনায় শোকপ্রকাশ করে জেনারেল ভ্যালারি জালুঝনি বলেন, “আমার সহকারী ও ঘনিষ্ঠ বন্ধু মেজর জেন্নাদিই চাস্তিয়াকোভের জন্মদিনেই মৃত্যু হয়েছে।” তাঁর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ ইউক্রেনের সেনাবাহিনীও। উল্লেখ্য, ২০২২-এর ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে। রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে চাস্তিয়াকোভ ‘নিজেকে সম্পূর্ণভাবে দেশের জন্য উৎসর্গ করেছিলেন’ বলে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউক্রেনের সেনা প্রধান জেনারেল জালুঝনি। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে সেনাবাহিনীতে একটি বড় শূন্যতার সৃষ্টি হল।

 

spot_img

Related articles

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...