Saturday, June 27, 2026

আলিগড় বদলে হরিগড়! ফের নাম বদলের খেলা যোগীরাজ্যে

Date:

Share post:

বিজেপি (BJP)মানেই ‘নিজের ঢাক নিজে পেটানো’র মানসিকতা- অন্তত গেরুয়া শিবিরের কাণ্ডকারখানায় সেই ছবিই ধরা পড়েছে দেশবাসীর কাছে। আগেই দেশের ঐতিহাসিক ভাস্কর্য থেকে ক্রিকেট স্টেডিয়াম, শহর থেকে রেলস্টেশন সবই নিজের নামে করে ফেলেছে পদ্ম শিবির। এবার যোগীরাজ্যের আরও এক শহরের নাম বদল! এবার আলিগড় বদলে হল হরিগড় (Harigarh)! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঐতিহাসিক নগরীর নাম বদল নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।

এলাহাবাদ বদলে হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই এখন দীনদয়াল উপাধ্যায় নগর, ফৈজাবাদ বদলে গেছে অযোধ্যায় আর ফিরোজাবাদ হয়েছে চন্দ্রনগর। দেশের ইতিহাসকে মুছে ফেলে নিজেদের মতো করে নাম প্রচারের যে কৌশল সেটা বিজেপির নতুন কিছু নয়। সবসময় কাজের পরিবর্তে খবরে ভেসে থাকার চেষ্টা থাকে কেন্দ্রের সরকারের। তাই ডবল ইঞ্জিন রাজত্বে মানুষের সমস্যা থেকে মুখ ঘুরিয়ে প্রচার সর্বস্ব রাজনীতি করতেই যে ভারতীয় জনতা পার্টি বেশ উৎসাহী তা ফের প্রমাণিত হল। যোগীরাজ্যে এবার বিজেপি পরিচালিত আলিগড় (Aligarh)পুরসভা শহরের নয়া নাম হল হরিগড়। মেয়র প্রশান্ত সিঙ্ঘল মঙ্গলবার আলিগড় শহরের নাম বদলের প্রস্তাব পেশ করেন। কাউন্সিলরদের সম্মতিতে তা পাশও হয়েছে।দিল্লির প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবকের জমানায় গড়ে ওঠা ঐতিহাসিক শহরের নাম বদলের চেষ্টা কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, প্রশ্ন তুলছেন বিরোধীরা। এবার কি ঐতিহ্যশালী আলিগড় বিশ্ববিদ্যালয়ের নামেও বদল ঘটবে? উঠছে একাধিক প্রশ্ন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...