Friday, April 3, 2026

বিজয় হাজারে ট্রফির জন্য বাংলা দল ঘোষণা, অধিনায়ক সুদীপ ঘরামি

Date:

Share post:

এবার বিজয় হাজারে ট্রফির জন্য দল ঘোষণা করা হল। দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে সুদীপ ঘরামিকে।এবার অধিনায়ক হলেন এই তরুণ ওপেনার। বাংলা তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে আগামী ২৩ নভেম্বর নাগাল্যান্ডের বিরুদ্ধে। বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্ল। এছাড়া দলে রয়েছেন অনুষ্টুপ মজুমদারের মতো অভিজ্ঞ ক্রিকেটারও। দীর্ঘদিন বাংলার নেতৃত্ব সামলেছেন অভিমন্যু ঈশ্বরণ। তাকেও রাখা হয়েছে স্কোয়াডে। এছাড়াও তরুণ ক্রিকেটারদের মধ্যে করণ লাল, অভিষেক পোড়েল, মহম্মদ কাইফ, শাকির হাবিব গান্ধীর মতো তরুণ ক্রিকেটারকেও দলে রাখা হয়েছে।

বিজয় হাজারে ট্রফির জন্য ঘোষিত বাংলা দল-

সুদীপ কুমার ঘরামি (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক পোড়েল, অনুষ্টুপ মজুমদার, শাকির গান্ধী, রনজ্যোৎ সিং খাইরা, শাহবাজ আহমেদ, শুভম চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়, মুকেশ কুমার, আকাশ দীপ, ইশান পোড়েল, করণ লাল, কৌশিক মাইতি, মহম্মদ কাইফ, সক্ষম চৌধুরি, রবি কুমার এবং প্রদীপ্ত প্রামানিক।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...