Friday, June 19, 2026

মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে ক্রমশ নিম্নমুখী ‘সোনালী ধাতু’, দাম কমলো রুপোর

Date:

Share post:

গত কয়েকদিন ধরে সোনার দাম (Gold Rate) ক্রমশ নিম্নমুখী। একমাস আগেও কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম উঠেছিল ৬০,০০০ টাকার উপর। সেটাই কমে এখন ৫৮ হাজারের আশেপাশে গত কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে। দেশে সোনার দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপরে। বর্তমানে সোনার চাহিদা তুলনায় কম কিন্তু জোগান বেশি হওয়াতেই দাম কমতির দিকে। বিশেষজ্ঞরা বলছেন এটাই বিনিয়োগের উপযুক্ত সময়। অন্যদিকে সোনার সঙ্গে তাল মিলিয়ে দাম কমেছে রুপোর।

সরকারি প্রকল্প সভেরেইন গোল্ড বন্ডে বিনিয়োগের সময়সীমা কয়েকদিন আগেই শেষ হয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন এই সময় সোনার গয়না কিনে ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন আপনি। বুধবার (০৮ নভেম্বর, ২০২৩) কলকাতায় প্রতি ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম হয়েছে ৬১১৫০ টাকা। ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ৬১৪৫০ টাকা। গয়নার সোনা অর্থাৎ ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম হয়েছে ৫৮,৪০০ টাকা। সোনার সঙ্গে তাল মিলিয়ে কমেছে রুপোর দাম। কলকাতায় রুপোর বাট (প্রতি কেজি) -এর দাম বুধবার (০৮ নভেম্বর, ২০২৩) ৭১৪০০ টাকা। কলকাতায় খুচরো রুপো (প্রতি কেজি) -র দাম ৭১৫০০ টাকা।

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...