Monday, April 13, 2026

আপাতত মন্ত্রী থাকছেন বালু, দফতর সামলাবেন প্রতিমন্ত্রী: মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আপাতত রাজ্যের বনমন্ত্রী পদে থাকছেন রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই। বুধবার মন্ত্রিসভার বৈঠকে বালুর দফতর বণ্টন নিয়ে কোনওরকম আলোচনা হয়নি। জ্যোতিপ্রিয় গ্রেফতার হওয়ার পর থেকেই বনমন্ত্রকের দায়িত্ব ওই মন্ত্রকের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা সামলাচ্ছেন। এদিন মন্ত্রিসভার বৈঠকে বালুর মন্ত্রক বণ্টন নিয়ে কোনওরকম আলোচনা না হওয়ায়, ধরে নেওয়া হচ্ছে আপাতত বীরবাহাই ওই দায়িত্ব সামলাবেন। তবে মন্ত্রী পদে জ্যোতিপ্রিয়ই থাকবেন।

এদিন তিনি বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। রেশন মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গেও সরব হয়েছেন তিনি। স্বাস্থ্য মিশনের বরাদ্দ কেন্দ্র বন্ধ করার পথে হাঁটছে। যা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভপ্রকাশ করেন তিনি।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সকলের সামনে মুখ্যমন্ত্রী বিজেপির ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট করে দেন। দল এবং সরকার যে জ্যোতিপ্রিয়র পাশে আছে সেকথা স্পষ্ট করে দেন নেত্রী। একই সঙ্গে যদি প্রিয় মল্লিকের অনুপস্থিতিতে উত্তর ২৪ পরগনার সংগঠন দেখে রাখার জন্য তিনি ওই জেলার অন্যান্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। জ্যোতিপ্রিয় ছাড়াও রথীন ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য,পার্থ ভৌমিক , শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভায় ওই জেলার প্রতিনিধিত্ব করেন।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...