Wednesday, June 24, 2026

নেইমারের বান্ধবী ব্রুনার বাড়িতে হা.মলা, সদ্যজাত কন্যাকে অ.পহরণের চেষ্টা!

Date:

Share post:

এক মাস আগেই কন্যা সন্তানের বাবা হয়েছেন নেইমার। সেই সদ্যজাতকে অপহরণের চেষ্টা ! জানা গিয়েছে, রীতিমতো অস্ত্র নিয়ে হামলা করে দুষ্কৃতীরা। নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সাওপাওলোর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। অবশ্য ব্রুনার মা-বাবাকে কোনও আঘাত করেনি দুষ্কৃতীরা। তাঁদের না পেয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা। পুলিশ সঙ্গে সঙ্গে যদিও পদক্ষেপ নিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, তিনজন দুষ্কৃতী অস্ত্র নিয়ে ব্রুনার বাড়িতে ঢোকে।একজনকে ইতিমধ্যেই গ্রেফতারও করেছে পুলিশ।

বর্তমানে সৌদির আল হিলাল ক্লাবে যোগ দিয়েছেন নেইমার।যদিও চোট পাওয়ায় তিনি দলের বাইরে। মুম্বই সিটির বিরুদ্ধে খেলার জন্য ভারতেও আসে ওই ক্লাব। কিন্তু চোট থাকায় নেইমার ভারতে আসেননি।

যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তার বাড়ি ব্রুনার বাড়ির কাছেই। অভিযুক্ত লোকটি দুষ্কৃতীদের ডাকাতি করতে সাহায্য করেছিল বলেই পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ডাকাতির কয়েক ঘণ্টা আগে, তিন জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ব্রুনার বাড়ির  কাছে ঘোরাফেরা করছিল। ঘটনার সঙ্গে জড়িত বাকি দুষ্কৃতীদের খুঁজছে ব্রাজিলীয় পুলিশ। দুষ্কৃতীরা দামি ব্যাগ, ঘড়ি এবং গয়না নিয়ে চম্পট দিয়েছে। ব্রুনার বাড়িতে সন্দেহজনক কিছু ঘটছে এমন আশঙ্কা করেই পড়শিরা ব্রাজিলীয় পুলিশকে গোটা ঘটনা জানান। নেইমার অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

যদিও এই ঘটনার পর, নেইমারের বান্ধবীর বাড়ির চত্বরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...