Saturday, April 4, 2026

পর্যটনক্ষেত্রকে শিল্পের স্বীকৃতি, সবুজ সংকেত মন্ত্রিসভায়

Date:

Share post:

পর্যটনক্ষেত্রকে শিল্পের স্বীকৃতি দিল রাজ্য সরকার। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে নবান্ন (Nabanna)সূত্রে খবর। দীর্ঘদিন ধরে বিভিন্ন শিল্পপতি ও বণিকসভার পক্ষ থেকে পর্যটনকে শিল্পের তকমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এদিন মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করেন। মন্ত্রিসভার সদস্যরা তাঁর সঙ্গে সহমত পোষণ করেন।

পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে, শিল্পের তকমা পেলে পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে। যাঁরা পর্যটন কেন্দ্র গড়তে চান, তাঁরা ব্যাঙ্ক থেকে সহজ শর্তে বড় অঙ্কের ঋণ পেতে পারবেন। ভূমি সংক্রান্ত বিষয়েও সুবিধা হবে। ‘‌ফ্রি হোল্ড’‌ অর্থাৎ লিজে পাওয়া জমির মালিকানা পেতে সুবিধা হবে। জমির চরিত্র বদল সহজে করা যাবে। জল, বিদ্যুৎ, বিনোদন সংক্রান্ত করের ক্ষেত্রে প্রচুর ছাড় পাওয়া যাবে। এক জানালা পদ্ধতির মাধ্যমে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র সহজে মিলবে। শিল্পের জন্য রাজ্য সরকারের যে বিশেষ নীতি রয়েছে পর্যটন ক্ষেত্রের জন্য তা প্রযোজ্য হবে। পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে। তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পরই মুখ্যমন্ত্রী পর্যটন ক্ষেত্রে উন্নয়নে বিশেষ জোর দিয়েছিলেন। তিনি রাজ্যের যে প্রান্তেই গেছেন, সেখানে নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলায় দিশা দেখিয়েছেন। গজল ডোবা পর্যটন কেন্দ্র তাঁরই ভাবনার ফসল। বাঙালিরা ভ্রমণপিপাসু, তাই পর্যটনকেন্দ্র যত বাড়বে তত সেই এলাকার আর্থিক উন্নয়ন ঘটবে। এই ক্ষেত্রটিকে আরও উন্নত করতেই। শিল্পের তকমা দেওয়া প্রয়োজন বলে মনে করছেন প্রশাসক মহলের একাংশ।

আরও পড়ুন- অ.স্বস্তি বাড়ল দলবদলু শুভেন্দুর দাদার! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...