Saturday, June 20, 2026

রাজধানীর বঙ্গভবনে ‘বাংলার শাড়ি’-র বিপণির ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজধানীর বঙ্গভবনে শুরু হল বাংলার শাড়ি বিপণি। বুধবার, কলকাতা থেকে ভার্চুয়ালি এই বিপণির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje)। এদিন, জানবাজারে কালীপুজোর উদ্বোধনের পরই সেখান থেকেই ভার্চুয়াল (Virtual) মাধ্যমে দিল্লির বঙ্গভবনে শুরু হওয়া এই বিপণির উদ্বোধন করেন তিনি।

বাংলার শাড়ির যে অসামান্য সম্ভার তা সারাদেশে ছড়িয়ে পড়ুন চান মুখ্যমন্ত্রী (Mamata Banerje)। তাঁর উদ্যোগেই দিল্লির বঙ্গভবনে এই শাড়ির বিপণির খোলা হল। এবার থেকে সেখানে রাজ্যের সব ধরনের শাড়ি মিলবে। দিল্লিতে বসেই বাংলার শাড়ির সম্ভার ঘুরে দেখতে ও কিনতে পারা যাবে। যাঁরা বিভিন্ন কাজে বা ঘুরতে বঙ্গভবনের অতিথি হন, তাঁরাও একবার ঢুঁ মারতে পারবেন এই বিপণিতে। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, এদিন দিল্লিতে বাংলার শাড়ির উদ্বোধন করলাম। ধীরে ধীরে তা সারা ভারতেও হবে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...