Saturday, April 4, 2026

তদ.ন্তে সহযোগিতা করতে আর কিছুক্ষণের মধ্যেই ইডি দফতরে যাবেন অভিষেক!

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) বৃহস্পতিবার বেলা এগারোটার মধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED ) অফিস সিজিও CGO কমপ্লেক্সে পৌঁছে যাবেন। মঙ্গলবার জন্মদিনের সন্ধ্যায় তাঁকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ মামলার প্রেক্ষিতে এই নোটিশ আসলে কেন্দ্রের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির প্রমাণ বলেই মনে করছে রাজ্যের শাসক দল।

নিয়োগ সংক্রান্ত মামলায় বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)ডেকে পাঠানো এবং তারপর ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের নামে বিজেপি বিরোধী দলের নেতাদের সময় নষ্ট করা যেন এক প্রকার রুটিনে পরিণত হয়েছে। এর আগে অভিষেকের ঘোষিত কর্মসূচির মধ্যে বারবার তাঁকে ডেকে পাঠিয়ে ‘ভয়’ দেখাতে চেয়েছে ইডি সিবিআই। তৃণমূল কংগ্রেস বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির গলার কাঁটা। এই প্রতিমুহূর্তে তাঁকে আটকানোর, তাঁর কাজে বাধা দেওয়ার ফন্দি করছে বিজেপি পরিচালিত এজেন্সি গুলি। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বুঝতে পেরে লোকসভা ভোটের আগে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কিন্তু “অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুকেগা নেহি” । গত ২০ মে তাঁকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। জেরা শেষে অভিষেক বলেন, “জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য।” ১৩ সেপ্টেম্বর একই কেসে ED দফতরে উপস্থিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেদিন প্রায় ৯ ঘণ্টা জেরা শেষে বেরিয়ে ডায়মন্ডহারবারের সাংসদ মাথা উঁচু করে বলেছিলেন, “ আগের দিন বলেছিলাম, ৮ ঘণ্টা জেরার নির্যাস হল শূন্য। আজ বলছি, ৯ ঘণ্টা জেরার নির্যাস হল মাইনাস টু। এর পরের দিন ডাকলে মাইনাস ফোর হয়ে যাবে।” আজ সকাল ১১টার মধ্যেই সিজিওতে পৌঁছে যাবেন অভিষেক বলে মনে করা হচ্ছে।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...