Tuesday, April 7, 2026

হা.মাসের হ.ত্যালীলার ছবি তোলা চিত্র সাংবাদিকের শা.স্তির দাবি ইজরায়েলের

Date:

Share post:

৭ অক্টোবর ইজরায়েলের মাটিতে প্রবেশ করে বেলাগাম হামলা চালিয়েছিল হামাস। ভয়াবহ সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৪০০ মানুষ। অপহৃত হয়েছিলেন ২০০’র বেশি। সেদিনের সেই মরণ হামলায় হামাস জঙ্গিদের সঙ্গেই ইজরায়েলে ঢুকেছিল এক চিত্র সাংবাদিক। হামাস কীভাবে হামলা চালায়, সেই ছবি তুলে আনতেই গাজার ওই চিত্র সাংবাদিক ইসরাইলের প্রবেশ করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কর্মী ঐ চিত্র সাংবাদিকের বিরুদ্ধে শাস্তির দাবিতে সরব হলো ইজরায়েল।

সম্প্রতি ইজরায়েলের একটি সংবাদমাধ্যম তথ্য প্রমাণ পেশ করে দাবি করে, ৭ অক্টোবর হামাসের সঙ্গে তাদের দেশে প্রবেশ করেন গাজার এক চিত্র সাংবাদিক। হামাস কীভাবে ইজরায়েলে ঢুকে তছনছ করে হত্যালীলা চালায়, সেই ছবি তুলে আনেন তিনি। ইজরায়েলের এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে। ইজরায়েলের দাবি, গাজার যে সাংবাদিক ওই কাজ করেছেন, তা মানবতা বিরোধী। তিনি এমন কিছু করেছেন, যা তাঁর কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একেবারেই নয় বলেও মন্তব্য করা হয় বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের তরফে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর ইজরায়েলের তরফে সংশ্লিষ্ট সংবাদ সংস্থাকে নোটিশ পাঠানো হয়েছে। ওই সাংবাদিকের তোলা ছবি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। প্রয়োজনে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে বলেও জানিয়েছে ইজরায়েল।

 

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...