Tuesday, April 7, 2026

SSC নিয়োগ মামলা হাই কোর্টে ফেরত পাঠিয়ে ডে.ডলাইন বেঁধে দিল শীর্ষ আদালত

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এবার সিবিআইয়ের তদন্তে দেরি নিয়ে এবার বিরক্ত সুপ্রিম কোর্ট (Supreme Court)। SSC নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে  বৃহস্পতিবার, শীর্ষ আদালত এই সংক্রান্ত সব মামলা হাই কোর্টে ফেরত পাঠিয়েছে। পাশাপাশি, ২ মাসের মধ্যে সিবিআইকে (CBI) তদন্ত শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

শুনানি যেন আর না পিছোনো হয়- সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতিদের বেঞ্চে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য অনুরোধ করেন। সেখানেই বৃহস্পতিবার সেই মামলারই শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ মামলাগুলি হাই কোর্টে ফোরানোর নির্দেশ দেয়। পাশাপাশি, সময়সীমা বেঁধে দিয়েছে দেশের শীর্ষ আদালত। হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করতে বলে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে এই মামলা যাবে। বিশেষ ডিভিশন বেঞ্চেই নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির নির্দেশ দেওয়া হয়েছে। চাকরি থেকে বরখাস্ত, নতুন চাকরির সুপারিশ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশেষ ডিভিশন বেঞ্চ- নির্দেশ সর্বোচ্চ আদালত। সেই শুনানিও ডিভিশন বেঞ্চকে ৬ মাসের মধ্যে শেষ করতে হবে।

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...