Wednesday, June 24, 2026

২০২৪ সালে কবে কবে সরকারি ছুটি? তালিকা প্রকাশ রাজ্য সরকারের

Date:

Share post:

উৎসবের আমেজে ছুটির মেজাজ (Holiday List)। দুর্গাপুজোর শেষে দীপাবলি আর জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতেছে বঙ্গবাসী। ছুটির মেয়াদ এখনও ফুরোয়নি বটে কিন্তু এর মাঝেই নবান্ন (Nabanna)আগামী বছরের ছুটির তালিকা ঘোষণা করে দিল। ২০২৪ সালে সরকারি কর্মীরা মোট ৪৫টি ছুটি (Holiday list of 2024) পাচ্ছেন। তবে অনেক ছুটি রবিবারের সঙ্গে মিলে যাওয়ায় কিছুটা হলেও মন খারাপ রয়েছে। পাশাপাশি দুটো উৎসব একদিনে পড়ে যাওয়ায় কিছু ছুটি বাদ গেছে। তাই আগামী বছরের ক্যালেন্ডার প্রকাশ পাওয়ার পর সেই নিয়েই আগ্রহ ছিল বেশি। তালিকা বলছে এবার পুজোয় ১৬ দিন ছুটি। ষষ্ঠী থেকে খাতায় কলমে ছুটি হয় বটে কিন্তু ২০২৪ সালে দ্বিতীয়া থেকেই কার্যত ছুটি পড়ে যাচ্ছে। কারণ দ্বিতীয়া ও তৃতীয়া যথাক্রমে শনিবার ও রবিবার। ৭ অক্টোবর সোমবার চতুর্থী। আবার ১২ অক্টোবর দশমী শনিবার। ১৩ তারিখ এমনিই রবিবার। ১৪ ও ১৫ অক্টোবর ছুটি। ১৬ তারিখ থেকে আবার তিনদিন অর্থাৎ ১৮ তারিখ পর্যন্ত লক্ষ্মীপুজোর ছুটি। ১৮ তারিখ শুক্রবার। এরপর আবার শনিবার রবিবার ছুটি। অর্থাৎ টানা ১৬ দিন ছুটি।

সরকারি ক্যালেন্ডারে ৬ এপ্রিল (শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন) এবং ১৩ জুলাই (কবি ভানু ভক্তের জন্মদিন ) দুটি নতুন ছুটি সংযোজন হয়েছে। এই দুটো ছুটিই শনিবার শুধুমাত্র সেই অফিসের ক্ষেত্রে প্রযোজ্য যেগুলিতে ওই দিন ছুটি থাকে না। আগামী বছর মহালয়ার ছুটি পড়েছে ২ অক্টোবর বুধবার।ঐদিন আবার গান্ধীজীর জন্মদিনের ছুটি পড়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শুরু ৭ অক্টোবর চতুর্থীর দিন থেকেই। তার আগে শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি থাকছে। এরপরেই টানা ছুটি। সপ্তমীর ছুটি পড়েছে ১০ অক্টোবর এবং একেবারে ১৯ অক্টোবর পুজোর পর সরকারি অফিস খুলবে। সেকশনাল হলিডে শুধুমাত্র বিশেষ সম্প্রদায়ের জন্য প্রযোজ্য হবে। এ বছর রবিবারের জন্য বেশ কয়েকটা ছুটি হাতছাড়া হচ্ছে সরকারি কর্মীদের। কিন্তু সব মিলিয়ে মোট দেড় মাস ছুটি থাকবে রাজ্য সরকারি অফিস এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...