Wednesday, April 1, 2026

বীরভূমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট, এবার অনুপমের বিরুদ্ধে পোস্টার শান্তিনিকেতনে

Date:

Share post:

লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসছে, বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ততই বাড়ছে। বেশ কয়েকদিন ধরে রাজ্য নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনুপম। বীরভূমের খয়রাশোলে অনুপম হাজরার বিজয়া সম্মেলনীর মঞ্চ বিজেপির লোকেরাই ভাঙচুর করে। বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে একাধিকবার নাম না করে সরব হতে দেখা গিয়েছে অনুপম হাজরাকে। বীরভূমের একাধিক নেতার বিরুদ্ধেও মুখ খুলেছেন তিনি।

এবার অনুপমের বিরুদ্ধে পোস্টার পড়ল শান্তিনিকেতনে। সেখানে তাঁকে ‘সেটিংবাজ’ বলে কটাক্ষের পাশাপাশি দল থেকে বহিষ্কারের দাবি করা হয়েছে। পাল্টা দিয়েছেন অনুপম হাজরাও। শুক্রবার সকালে শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় যায় অনুপম বিরোধী পোস্টার। অনুব্রত ও অনুপমের একটি ছবি ব্যবহার করে সেখানে লেখা হয়েছে, “অকালকুষ্মাণ্ড হটাও, বিজেপি বাঁচাও।” কোনওটিতে লেখা, “সেটিংবাজ অনুপমকে বিজেপি থেকে বহিষ্কার করা হোক।”

পোস্টার প্রসঙ্গে মুখ খুলে অনুপম বলেন, “অনেক বিজেপি নেতার তৃণমূলের সঙ্গে সেটিং আছে। আমি সেটাই বলেছিলাম। চোরমুক্ত বিজেপি তৈরি করার চেষ্টা করেছি। তাতে অনেকের সমস্যা হয়েছে। সেই কারণেই রাতের অন্ধকারে আমার বিরুদ্ধে পোস্টার ফেলা হয়েছে।”

Related articles

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক...

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...