Tuesday, April 7, 2026

ভুলে যান ট্র্যাফিক জ্যাম, ভারতে আসছে ই-এয়ার ট্যাক্সি!

Date:

Share post:

রাস্তায় যানজটে আটকে প্রতিদিন গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে তো? এবার মুশকিল আসান। রাস্তায় ট্র্যাফিক জ্যামকে পাত্তা না দিয়ে উড়ে যান আকাশপথে। বিদ্যুৎচালিত এই উড়ানে চাপলে প্রায় ৯০ মিনিটের পথ পেরিয়ে যেতে পারবেন মাত্র ৭ মিনিটে। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি! ভারতে আসছে ই-এয়ার ট্যাক্সি (E-Air Taxi)। এটি সম্পূর্ণ ভাবে বিদ্যুৎ চালিত। পাইলট ছাড়া একটি বিমানে মোট চারজন যাত্রী সওয়ার হতে পারবেন। একবার চার্জ দিলে সর্বাধিক ১৬১ কিলোমিটার রাস্তা যেতে পারবে এই এয়ার ট্যাক্সি (Air Taxi)।

জানা যাচ্ছে প্রাথমিকভাবে ২০০টি বিমান নিয়ে রাজধানীতে এই পরিষেবা চালু হতে চলেছে। উড়ান সংস্থা ইন্ডিগোর পৃষ্ঠপোষক ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ (Inter Globe Enterprise) মার্কিন যুক্তরাষ্ট্রের আর্চার এভিয়েশনের (Archer Aviation) সঙ্গে হাত মিলিয়ে ২০২৬ সাল নাগাদ ভারতে নিয়ে আসতে চলেছে ই-এয়ার ট্যাক্সি সার্ভিস। আর্চার এভিয়েশন উলম্বভাবে ওঠানামার জন্য টেকঅফ এবং ল্যান্ডিং এয়ারক্রাফ্ট তৈরি করে। সরকারি ছাড়পত্র পেলে এই এয়ার ট্যাক্সি সবচেয়ে সুবিধাজনক গণপরিবহণ ব্যবস্থা হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। মানে একাধারে যানজট এবং পরিবেশ দূষণের মোকাবিলা করতে সক্ষম এই যান। দিল্লির পর মুম্বই এবং বেঙ্গালুরুতেও এই পরিষেবা চালু হতে চলেছে।

Related articles

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...