Sunday, June 28, 2026

ইডি হেফাজতে হাত-পায়ের য.ন্ত্রণায় কাবু জ্যোতিপ্রিয়

Date:

Share post:

শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষা করতে যাওয়ার সময় যখন সিজিও কমপ্লেক্স থেকে বের হচ্ছিলেন, তখন অপেক্ষারত সংবাদমাধ্যমের সামনে ফের মুখ খুললেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে জানালেন, তিনি ডান হাত ও ডান পায়ের যন্ত্রণায় ভুগছেন।

গ্রেফতারির পর বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বার্ধক্যজনিত কারণে বেশকিছু শারীরিক সমস্যা রয়েছে তাঁর। আদালতের নির্দেশে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এদিন সকাল পৌনে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে।
তখনই সাংবাদিকদের তিনি জানান, শারীরিক অসুস্থতার কথা।

মন্ত্রী বলেন, “আমার শরীরটা খুব খারাপ। ডান হাত এবং পা, দু’টিতেই প্রায় পক্ষাঘাতের মতো হয়ে গিয়েছে। আমি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি। চিকিৎসা করিয়ে ফিরে আসব।” এর পরই গাড়িতে উঠে পড়েন তিনি। এদিন শারীরিক পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...