Wednesday, June 24, 2026

মুম্বাইয়ের টোল প্লাজায় দু.র্ঘটনা! মৃ.ত ৩, আ.হত ৬

Date:

Share post:

ফের বড়সড় দুর্ঘটনা মুম্বাইয়ে (Mumbai)। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি এসইউভি (SUV) গাড়ি দ্রুতগতিতে এসে একের পর এক গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও ছ’জন। মুম্বাইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কের টোল প্লাজায়(Toll Plaza) দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে খবর, এদিন এসইউভিটি খুব দ্রুত গতিতে বান্দ্রার দিকে আসছিল। রাত সাড়ে ১০টা নাগাদ বান্দ্রা-ওরলি সি লিঙ্কের টোল প্লাজার ১০০ মিটার আগে একটি নিয়ন্ত্রণ হারিয়ে এসইউভিটি অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। এরপরই সেখান থেকে পালাতে গিয়ে টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা আরও বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারে এসইউভিটি। দুর্ঘটনার জেরে ইতিমধ্যে দু’জন মহিলা-সহ মোট তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। ইতিমধ্যে, ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরও সামান্য আঘাত লেগেছে বলে খবর। পাশাপাশি গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।

মুম্বাই পুলিশ সূত্রে খবর, এদিন একটি গাড়িতে ধাক্কা মেরে পালাতে গিয়ে এসইউভিটি টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা আরও দুই থেকে তিনটি গাড়িকে ধাক্কা মারে। দুর্ঘটনায় মোট ন’জন আহত হন। যার মধ্যে তিন জন মারা যান এবং বাকি ছ’জনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...