Saturday, March 28, 2026

‘বিরাট’ প্রশংসায় ভিভিয়ান রিচার্ডস, একহাত নিলেন কোহলির সমালোচকদের

Date:

Share post:

চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে ভারতীয় দল। সঙ্গে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। প্রথমে ব্যাট করে হোক কি রান তাড়া করে হোক, দু’রকম ভাবেই বিপক্ষ দলকে হাবুডুবু খাইয়েছে টিম ইন্ডিয়া। আর এই সফরে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিরাট। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান এসেছে বিরাটের ব্যাট থেকেই। আর এরপরই বিরাটের সমালোচকদের একহাত নিলেন প্রাক্তন কিংবদন্তি ক্যারিবিয়ান তারকা ভিভিয়ান রিচার্ডস। তিনি বিরাটে প্রশংসা করে জিজ্ঞেস করেন, যারা বিরাট কোহলির নিন্দে করেছিলেন এখন তারা কোথায়?

নিজের কলামে এই নিয়ে ভিভিয়ান রিচার্ডস লিখেছেন, “দেখুন এই বিশ্বকাপে আমরা অজস্র প্রতিভাবান ক্রিকেটার দেখেছি। কিন্তু এবার যদি সেরা ক্রিকেটারকে বেছে নেওয়ার প্রশ্ন আসে, তাহলে আমার উত্তর হবে বিরাট কোহলি। সত্যি বলতে ওকে ছাড়া তো আর কারোর নাম আমার মাথায় আসছে না। আমি চিরকালই বিরাটের বড় ভক্ত ছিলাম, এখনও আছি। বিশেষ করে এই বিশ্বকাপেও দেখিয়ে দিয়েছে, কেন ওকে সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটারদের সঙ্গে তুলনা করা হয়। ” এরপরই তিনি লেখেন,” ওর মধ্যে যা আত্মবিশ্বাস রয়েছে, তা আমি খুব কম খেলোয়াড়ের মধ্যেই দেখেছি। ওর সঙ্গে আমি একবার কথা বলেছিলাম আর তখনই বুঝতে পেরেছিলাম ও কি। ওর মানসিক শক্তি চরম এবং সেই কারণেই আজ ও এই জায়গায়। এর আগে আমাদের দু’জনের মধ্যে তুলনা করা হয়েছে। এর মূল কারণটা হল আমাদের দুজনেরই মাঠে নিজেদের আবেগ প্রকাশ করাটা একইরকম। ও যে প্রান্তেই ফিল্ডিং করুক না কেন, ব্যাটারের প্যাডে বল লাগলেই, ও ছুটে আসে আবেদন করতে। প্রতিমুহূর্তে ময়দানে নিজের উপস্থিতিটা ও বুঝিয়ে দেয়।”

এরপরই বিশ্বকাপের আগে বিরাটের খারাপ ফর্ম নিয়েও মুখ খুলেছে ক্যারিবিয়ান কিংবদন্তি। সেখানে ভিভ লিখেছেন, “বিশ্বকাপের আগে খারাপ ফর্ম দিয়ে যাচ্ছিল বিরাট। এটা হতেই পারে। সব ক্রিকেটারদের সঙ্গেই হয়েছে। সেই সময় কিছু লোক তো ওকে সরানোর দাবিও তুলেছিল। যারা ওকে সরাতে চেয়েছিল তারা এখন কোথায়? তবে ওই সময় যারা বিরাটের পাশে দাঁড়িয়েছিল, তাদের আমি ধন্যবাদ জানাতে চাই। কত কিছু বলা হয়েছিল বিরাটের ফর্ম সম্বন্ধে। কিন্তু সব বাধা পার করে ও আবার ফিরে এসেছে নিজের আসল রূপে। ও সবাইকে বুঝিয়ে দিয়েছে, ও এই ফর্ম‍্যাটে সেরা ক্রিকেটার।”

আরও পড়ুন:ইস্টবেঙ্গল ক্লাবে শোকের ছায়া, প্রয়াত ক্লাবের কর্মী নওয়াজ ধামালা বাহদুর

Related articles

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...

রাজধানীতে উড়ান সংকট: বিমানে যান্ত্রিক ত্রুটিতে জারি জরুরি অবস্থা

জরুরি অবস্থা জারি দিল্লি বিমানবন্দরে। স্থগিত করা হয়েছে সমস্ত বিমান চলাচল। এসেছে দমকল বিভাগও। শনিবার সকালে একটি বিমানে...

ধসপ্রবণ রানিগঞ্জে ৭০০ কোটির ফ্ল্যাট: শিল্পে কেন্দ্র-রাজ্য তুলনার খতিয়ান মমতার

কয়লাখনি এলাকায় খনির দায়িত্ব কেন্দ্রের সরকারের। অথচ সেখানে বসবাসকারী মানুষের দায়িত্ব তারা নেয় না। ফলে রানিগঞ্জ এলাকায় একের...