Saturday, March 14, 2026

নিম্নচাপের ভ্রূকুটি! কালীপুজো-ভাইফোঁটাতেও ভি.লেন বৃষ্টি? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

হালকা শীতের আমেজ রাজ্যে! তবে জাঁকিয়ে শীত (Winter) কবে থেকে পড়বে, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন বঙ্গবাসী। এমন আবহে ফের নিম্নচাপের আশঙ্কার কথা শোনাল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Office)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, পূর্ব মধ্য আরব সাগরে তৈরি হওয়া ঘূনাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে শুক্রবারই সেটি শক্তি হারাবে। ফলে এই নিম্নচাপ বাংলায় কোন প্রভাব ফেলবে না। এছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন ও সংলগ্ন এলাকায়। এর ফলে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে। তবে বঙ্গে এখনই বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিস শুক্রবার সাফ জানিয়েছে, আগামী ৫ থেকে ৭ দিন এরকমই থাকবে আবহাওয়া। নতুন করে আর তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সর্বোচ্চ ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে ১৬ থেকে ১৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। এদিকে কালীপুজোতে শীতের আমেজ। পাশাপাশি ভাইফোঁটাতেও আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে। এছাড়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনও জেলাতে আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই সাফ জানিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯৪ শতাংশ।

 

 

 

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...