Sunday, April 5, 2026

মঙ্গলে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে পারেন অভিষেক

Date:

Share post:

নতুন রূপে গড়ে উঠেছে নৈহাটির বড়মার মন্দির। দারোদ্ঘাটনে আসার কথা ছিল তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay)। কিন্তু সেদিন আসতে পারেনি। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে নৈহাটি রেল স্টেশন সংলগ্ন অরবিন্দ রোডের বড়মার নবনির্মিত মন্দিরের পুজো দিতে আসতে পারেন অভিষেক।

শতবর্ষ উপলক্ষ্যে নব রূপে সেজে উঠেছে বড়মার মন্দির কালীপুজো (Kali Pujo) উপলক্ষ্যে সেখানে বিপুল ভক্ত সমাগম। ২২ ফুট উচ্চতার গাঢ় কৃষ্ণবর্ণের প্রতিমা নির্মাণ শেষ। শনিবার চক্ষুদানের পর সন্ধে থেকে চলে সোনার অলংকারির সাজ। রবিবার রাত ১২টায় পুজো শুরু হবে। কষ্টিপাথরের বড়মাকে পুজো দিতে হাজারে হাজারে পুণ্যার্থী ভোর থেকেই ভিড় করেছেন। এদিন ১৫ হাজারের বেশি ভক্ত দণ্ডী কাটবেন বলে হনুমান মন্দির কর্তৃপক্ষের।

মন্দির উদ্বোধনের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) যেতে পারেননি। তবে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিয়েছিলেন। সূত্রের খবর, ১৪ নভেম্বর পুজো দিতে যাবেন তিনি। যদিও এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষ কিছু বলতে করতে চায়নি। তবে প্রশাসনের তরফে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা শুরু হয়েছে।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...