Thursday, June 25, 2026

দিওয়ালিতেও চোখ রা.ঙাচ্ছে দূ.ষণ! দিল্লির পরিস্থিতি বদলাতে ভরসা স্ম.গ টাওয়ারেই

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে রাজধানী শহরে (Delhi) বেড়েই চলেছে বায়ু দূষণ। মাঝে দিনদুয়েক আগে বৃষ্টিতে (Rain) কিছুটা হলেও স্বস্তি মিলেছিল। কিন্তু বৃষ্টি থামতেই ফের চোখ রাঙাচ্ছে দূষণ (Pollution)। রবিবার দিওয়ালির (Diwali) সকালেও ধোঁয়াশা রাজধানীর রাজপথে। আর এমন ছবি সামনে আসতেই আশঙ্কায় দিল্লিবাসী। দিনকয়েক আগেই কৃত্রিম বৃষ্টির (Artificial Rain) কথা জানিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল সরকার। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় তা থমকে রয়েছে। আর এই পরিস্থিতিতে ভরসা সেই স্মগ টাওয়ারেই (Smog Tower)।

এবার পরিস্থিতি সামলাতে স্মগ টাওয়ারই ভরসা। কী এই স্মগ টাওয়ার? দিল্লিবাসীরা দূষণের হাত থেকে বাঁচতে ছোট পাখা লাগানো উচ্চক্ষমতা সম্পন্ন এয়ার ফিল্টার ব্যবহার করেন। সেই যন্ত্রের পাখা দূষিত বাতাসকে ধাক্কা দিয়ে ফিল্টারের দিকে এগিয়ে দেয়। এরপরই বাতাসে থাকা ধুলো অন্যান্য কণাকে শুষে নেয়। বাতাসকে ফিল্টার করে। সেই একই পদ্ধতিতে কাজ করে স্মগ টাওয়ার। তবে তা আকারে অনেক বড়। মোটামুটি ২০ মিটার উচ্চতাসম্পন্ন টাওয়ারগুলি বেশ ব্যয়বহুলও। আপাতত সেই টাওয়ারের সাহায্যেই দিল্লির বাতাসকে দূষণমূক্ত করার চেষ্টা করছে প্রশাসন।

উল্লেখ্য, শনিবার দিল্লির বাতাসের গুণগত মানের সামগ্রিক পরিমাণ ছিল ২২০। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সূত্রে খবর, রবিবার সকালে বাতাসের গুণগত মান আনন্দ বিহারে ২৬৬, আর কে পুরামে ২৪১, পাঞ্জাবি বাগে ২৩৩ এবং আইটিও-তে ২২৭। এদিকে দিল্লির সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৪ ডিগ্রি সেলসিয়াস ও ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত প্রায় এক দশক ধরেই বছরের এই সময়ে দিল্লির দূষণের এই ছবি দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

 

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...