Monday, April 6, 2026

নজরে লোকসভা নির্বাচন! জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করতে তড়িঘড়ি হিমাচলে পৌঁছলেন মোদি

Date:

Share post:

হাতে আর মাত্র কিছু সময়। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আর সেকারণেই ভোটের আগে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেকারণেই সীমান্তে (Border) নিরাপত্তা ঘাঁটিতে জওয়ানদের সঙ্গে দীপাবলি (Diwali) উদ্‌যাপন করবেন প্রধানমন্ত্রী। প্রতিবছরই দিওয়ালির দিন সীমান্তে জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী। কিন্তু চলতি বছর কিছুটা হলেও আলাদা। আর সেকারণেই একদম সময় নষ্ট না করে সীমান্তে হাজির নমো। রবিবার দীপাবলিতে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) লেপচায় নিরাপত্তা ঘাঁটিতে গেলেন প্রধানমন্ত্রী। সেখানেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে উৎসব উদ্‌যাপন করবেন তিনি।

এদিন নিরাপত্তা ঘাঁটিতে পৌঁছনোর পর এক্স হ্যাণ্ডেলে ছবি পোষ্ট করেছেন প্রধানমন্ত্রী। ছবিতে দেখা গিয়েছে, সেনার উর্দি পরে জওয়ানদের সঙ্গে কথা বলছেন তিনি। ২০১৪ সালে ক্ষমতায় আসার পরই সিয়াচেন গিয়ে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন মোদি। ২০১৫ সালে পঞ্জাব সীমান্তে গিয়েছিলেন। ২০১৬ সালে হিমাচলে চিন সীমান্তে তিনি কাটিয়েছিলেন দীপাবলি। ২০১৭ সালে কাশ্মীরের গুরেজ সেক্টর, ২০১৮ সালে উত্তরাখণ্ডের হর্ষিলে যান প্রধানমন্ত্রী। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে জওয়ানদের সঙ্গে উদ্‌যাপন করেছিলেন দীপাবলি। ২০২০ সালে জয়সলমেরের লঙ্গেওয়ালা, ২০২১ সালে জম্মু ও কাশ্মীরের নওসেরা এবং ২০২২ সালে দীপাবলির দিন কার্গিলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এদিকে রবিবার সকালেই দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে সকলের সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি।

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...