Saturday, June 27, 2026

নয়া কী.র্তি! এবার দেশের আইআইএম-এর ম্যানেজমেন্ট বোর্ডগুলির ক্ষ.মতা নিজেদের হাতে নিতে চায় মোদি সরকার

Date:

Share post:

মোদি সরকারের নয়া কীর্তি। এবার দেশের আইআইএম এর ম্যানেজমেন্ট বোর্ডগুলি ভেঙে দেওয়ার ক্ষমতা নিজেদের হাতে নিতে চায় মোদি সরকার। যে কোনও আইআইএমের সর্বোচ্চ সংস্থা বা কমিটি হল বোর্ড অফ গর্ভনরস। রাষ্ট্রপতি হন সেখানকার ভিজিটর। তাঁর মাধ্যমে প্রতিষ্ঠানের কাজ করে সরকার। এবার কেন্দ্রের যুক্তি, লাগাতার সরকারি নির্দেশ লঙ্ঘন করা এবং নিজেদের দায়িত্ব পালন করতে না পারার কারণে বোর্ডগুলি ভেঙে দেওয়া হবে।

এতদিন পর্যন্ত দেশের আইআইএম গুলির অডিট, ডিরেক্টর নিয়োগ অথবা বরখাস্ত করার ক্ষমতা ছিল শুধুমাত্র বোর্ড অফ গর্ভনরসের হাতে। সেখানে কেন্দ্রীয় সরকারের কোনও মতামত ছিল না কিন্তু সম্প্রতি আইআইএম আইন সংশোধনের মাধ্যমে দেশের নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানে আরও বেশি করে সরকারি কর্তৃত্ব নিতে চাইছে কেন্দ্র। শুধু তাই নয় এতদিন ধরে চলে আসা নিয়মের বদল ঘটিয়ে আইআইএমের বোর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা নিজেদের হাতে নেয় কেন্দ্রীয় সরকার। গত আগস্টে আইআইএম আইন সংশোধন করা হয়। সেখানে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দেওয়া হয়েছে আইআইএমের ডিরেক্টরকে বরখাস্ত করার। সংশোধিত আইনে বলা হয়েছে, ভিজিটর অর্থাৎ রাষ্ট্রপতির উপদেশ, নির্দেশ বা যে কোনও মতামত মানতে বাধ্য থাকবে আইআইএম বোর্ড।

এমনকি এই প্রথমবার বলা হয়েছে, আইআইএমের ডিরেক্টরকে প্রথম শ্রেণীর স্নাতক এবং স্নাতকোত্তর হতে হবে। তারসঙ্গে পিএইডি অথবা তার সমতুল ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুন- আইনের পক্ষে জোর সওয়াল! নি.জ্জর খু.নে ফের মোদি সরকারকেই কাঠগড়ায় তুললেন ট্রুডো

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...