Saturday, April 4, 2026

বিয়ের দেড় মাসেই দাম্পত্যের গোপন কথা ফাঁ.স পরিণীতির!

Date:

Share post:

একদম রাজনীতির মানুষ অন্যজন বলিউডের। বন্ধুত্ব আর প্রেমের টানে চার হাত নবজীবনের পথে চলতে শুরু করেছে সেপ্টেম্বরের শেষে। প্রাথমিকভাবে অবশ্য প্রেমালাপের কথা এড়িয়ে গেছিলেন যুগলে। কিন্তু আপ নেতা রাঘব চাড্ডা আর অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Raghav Chadda and Parineeti Chopra) সম্পর্ক খুব বেশিদিন আড়ালে থাকি নি। এরপর রাজস্থানে রাজকীয় বিয়ে (Royal Wedding) সেরে এখন চুটিয়ে দাম্পত্য উপভোগ করছেন তারকা দম্পতি। এবার স্বামী রাঘবকে আদর করে কী নামে সম্বোধন করেন সেটাই নেট মাধ্যমে ফাঁস করে দিলেন নায়িকা।

দিন কয়েক আগেই জন্মদিন ছিল পরিণীতির। সেই দিন স্ত্রীকে ভালবাসায় ভরা শুভেচ্ছাবার্তা দেন আপ নেতা। এবার স্বামীর জন্মদিনে নিজেদের গোপন সম্পর্কের রোমান্টিক দিক নেটমাধ্যমে প্রকাশ করলেন পরিণীতি। এই মুহূর্তে দিল্লি-মুম্বই যাতায়াত লেগে রয়েছে অভিনেত্রীর। এক দিকে, শ্বশুরবাড়ি দিল্লিতে। অন্য দিকে কাজ মু্ম্বইতে। সমাজমাধ্যমের পাতায় রাঘবের উদ্দেশ্যে যে শুভেচ্ছাবার্তা দেন শুরুতেই স্বামীকে ‘রাঘাই’ বলে সম্বোধন করে নায়িকা লেখেন, “এই বিশৃঙ্খল পৃথিবীতে তুমি সত্যিকারের ভাল মানুষ। তুমিই আমার ওষুধ। আজকের দিনটা আমার সত্যিই বড্ড প্রিয়। কারণ এই দিনেই তুমি পৃথিবীতে এসেছিলে। আমাকে সঙ্গী হিসাবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ।” পাশাপাশি হ্যান্ডসাম হাজবেন্ডের মূল্যবোধ, সততা, দায়িত্ব, কর্তব্যবোধ দেখে নিজেকে ভাগ্যবতী আখ্যা দিয়েছে মিসেস চাড্ডা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...