Tuesday, April 7, 2026

শ্রেয়স-রাহুলের দাপট, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪১০ করল টিম ইন্ডিয়া

Date:

Share post:

একদিনের ক্রিকেটে বিশ্বকাপের ম‍্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় রান করল ভারতীয় দল। এদিন প্রথমে ব‍্যাট করে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান করল রোহিত শর্মার দল। ভারতের হয়ে দুরন্ত ইনিংস শ্রেয়স আইয়র এবং কে এল রাহুলের। ১২৮ রানে অপরাজিত শ্রেয়স। ১০২ করেন রাহুল।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪ উইকেট হারিয়ে ৪১০ করে টিম ইন্ডিয়া। সৌজন্যে শ্রেয়স আইয়র এবং কে এল রাহুল। ১২৮ রানে অপরাজিত শ্রেয়স। ১০২ করেন রাহুল।  ৬১ রান করেন রোহিত শর্মা। এই রান করতেই একাধিক রেকর্ড গড়েন হিটম‍্যান। ছক্কা মেরে জোড়া বিশ্বরেকর্ড করেন ভারত অধিনায়ক। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েন রোহিত শর্মা। ৫১ করে রান করেন শুভমন গিল বিরাট কোহলি। নেদারল্যান্ডসের হয়ে দুই উইকেট নেন লেডে। একটি করে উইকেট নেন মির্কেন এবং ভান ডার মারউই।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...