Friday, April 3, 2026

দীপাবলিতে দুঃ.সংবাদ! প্র.য়াত তৃণমূল নেতা রাম পেয়ারি রাম, শো.কের ছায়া বন্দর এলাকায়

Date:

Share post:

প্রয়াত কলকাতা পুরসভার (KMC) কাউন্সিলর তথা তৃণমূল নেতা (TMC Leader) রাম পেয়ারি রাম (Ram Pyare Ram)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। রবিবার সকাল ১১টা ৭ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। এদিকে গত সোমবার রাম পেয়ারি রামের শ্বাসকষ্ট বাড়ে এবং বুকে সংক্রমণ দেখা দেয়। এমন অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপর থেকে কলকাতার ওই বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষমেশ জীবনযুদ্ধে হার মানলেন তিনি।

কলকাতা পুরসভার অন্তর্গত ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন রাম পেয়ারে রাম। একটানা ১১ বার তৃণমূলের কাউন্সিলর নির্বাচিত হন তিনি। রাজ্যের সরকার বদলের পর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। ২০১১ সাল পর্যন্ত টানা ৬ বার বিধায়কও হয়েছিলেন। প্রথমে কবিতীর্থ ও পরে বন্দর এলাকার বিধায়ক হন তিনি। এর পর স্ত্রী হেমা রামকে নিয়ে শিবির বদল করেন। তারপর থেকে বন্দর এলাকার অধীনস্থ ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন রাম পেয়ারে রাম। এদিকে তাঁর মৃত্যুতে শোকের ছায়া কলকাতার বন্দর এলাকায়। ওই এলাকায় ধর্মনিরপেক্ষ রাজনৈতিক নেতা হিসাবে সুপরিচিত ছিলেন তিনি।

তবে রামপেয়ারির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে। এদিন সকালেই দলের নেতার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান মেয়র ফিরহাদ হাকিম। পরিবার সূত্রে খবর, গত বছর পথ দুর্ঘটনা রামপেয়ারির পুত্রের মৃত্যু হয়। তারপর থেকেই তিনি মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েন। যার জেরে একাধিকবার অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে তৃণমূল নেতার। ওই দিন তাঁর মরদেহ প্রথমে বিধানসভায় আনা হবে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

 

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...