Thursday, June 25, 2026

কোচবিহারের রসিকবিলে আরও পর্যটক টানতে একাধিক রাস্তা নতুন করে সংস্কা.রের উদ্যোগ

Date:

Share post:

কোচবিহার রসিকবিল পর্যটন কেন্দ্রে আরও পর্যটক টানতে গ্রামের একাধিক রাস্তা নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে৷ শীত পড়তেই কোচবিহার রসিকবিল পর্যটন কেন্দ্রে পর্যটকরা বেশি ভিড় করেন। সেই কথা মাথায় রেখে এই পর্যটন কেন্দ্র যাওয়ার জন্য বক্সিরহাট গ্রামের একাধিক রাস্তা সংস্কার শুরু হয়েছে। কোচবিহার জেলা পরিষদ সদস্য চৈতি বর্মন বড়ুয়া জানান, জোর কদমে কাজ চলছে। নতুন রাস্তা পেয়ে গ্রামের মানুষ ভীষণ খুশি। পর্যটকদেরও খুব সুবিধা হবে রসিকবিলে যেতে।

প্রসঙ্গত , কোচবিহার শহর থেকে রসিক বিল প্রকৃতি পর্যটন কেন্দ্র প্রায় ৫০ কিলোমিটার দূরে।বাম আমলে বেহাল ছিল এই হেরিটেজ রাস্তা। সেই কাঁচা রাস্তা পাকা হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে৷ ফের সেই রাস্তা সংস্কারের কাজ চলছে জোর কদমে । জানা গিয়েছে , পূর্ত দফতরের ৫০ লক্ষ টাকায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে৷ রসিকবিল পর্যটন কেন্দ্রে যাতায়াতের পথে টাকোয়ামারি ,নাগুরহাট ,বোচামারির গ্রামের মানুষ চলাচল করে এই রাস্তায়। এছাড়াও স্কুল কলেজের ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা যাতায়াত করেন । সারাবছর পর্যটকরা আসেন রসিকবিলে ।কোচবিহার জেলাপরিষদ সূত্রে জানা গিয়েছে, টাকোয়ামারী থেকে এক কিলোমিটার ও রায়ডাক চৌপথী এলাকায় আরও এক কিলোমিটার রাস্তা তৈরি হবে। প্রতিটি রাস্তায় ফিফটিন ফিনান্স প্রকল্পের তিরিশ লক্ষ টাকা ব্যায় হবে৷

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...