Wednesday, June 10, 2026

চলন্ত ট্রামে ব্যতিক্রমী গণভাইফোঁটার সাক্ষী রইল মহানগর

Date:

Share post:

কালীপুজোর পরের দিনই ব্যতিক্রমী ভাইফোটার সাক্ষী রইল মহানগর। চলন্ত ট্রামে (Tram) গণভাইফোঁটা। সোমবার মহানগরীর পথে ক্যান্সার ও দুরারোগ্য থ্যালাসিমিয়া আক্রান্ত শিশুদের ভাইফোঁটা দিলেন যৌনকর্মী-সহ সমাজের বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষজন। ধর্মতলা থেকে ট্রাম (Tram) যায় শ্যামবাজার। আবার ফিরে আসে ধর্মতলার ট্রামডিপোতে। দক্ষিণ হাওড়া মুক্তধারা সংগঠনের প্রতি বছরের মতো এবছর আয়োজন করে “বিভেদহীন ভাইফোঁটা”র। তিনদিন ধরে তাদের এই কর্মসূচি চলবে সোমবার ছিল প্রথম দিন।

রাজ্যে প্রথমবার থ্যালাসেমিয়া ও ক্যান্সার আক্রান্ত শিশু এবং অনাথ আশ্রমের ছাত্রছাত্রীদের ভাইফোঁটা দিলেন যৌনকর্মীরা ও অ্যাসিড আক্রান্ত, ক্যান্সার আক্রান্ত দিদিরা। এই উপলেক্ষে সমাজের বিভিন্ন স্তর যেমন রাজনৈতিক, চিকিৎসক, সমাজসেবী, সঙ্গীত, নৃত্য, অভিনয় জগতের কলাকুশলিদের পাশাপাশি পুলিশ ও অন্যান্য স্তরের ব্যক্তিরা এই ভাইফোঁটা নেন।

এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বৈশালী ডালমিয়া,

দেবযানী ঘোষ, পণ্ডিত মল্লার ঘোষ, বিপিণ গণোত্রা, দেবাশিস ঘোষ, শান্তি দাস। ছোট ছোট শিশুদের হাতে তুলে দেওয়া হয় নানা ধরনের খেলনা ও অন্যান্য উপহার। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের প্রতি শুভেচ্ছা জানিয়ে সংবেদনের দৃষ্টিহীন মহিলা খেলোয়াড়রা তাঁদের প্রতি ভাইফোঁটা নিবেদন করে তাঁদের শুভকামনা জানান।

Related articles

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...

কংগ্রেস-তৃণমূল সমীকরণ: দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক জাতীয় কংগ্রেসের

দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে কি না, তা নিয়ে এখনও মুখ খোলেনি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।...

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...