Saturday, March 21, 2026

এবার মোটর স্পোর্টসের আয়োজনে জ‍্যোতির্ময় পাবলিক স্কুল

Date:

Share post:

এই প্রথম দক্ষিণ ২৪ পরগনায় বসতে চলেছে জাতীয় স্তরের কোনও মোটর স্পোর্টসের আসর। এর আয়োজনে জ‍্যোতির্ময় পাবলিক স্কুল। আগামী ১৮ -১৯ নভেম্বর সোনারপুরের জ‍্যোতির্ময় পাবলিক স্কুলে ইন্ডিয়ান ন‍্যাশনাল অটোক্রোস চ‍্যাম্পিয়নশিপ ইস্ট জোন কোয়ালিফায়ারের আসর বসতে চলেছে। এই ধরনের মোটর স্পোর্টসের আয়োজক হিসেবে জ‍্যোতির্ময় পাবলিক স্কুল হল পশ্চিমবঙ্গের প্রথম স্কুল। যারা মোটর স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ইর্স্টান ইন্ডিয়া-র হাত ধরে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে এগিয়ে এসেছে। এদিন এমনটাই জানালেন মোটর স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ইর্স্টান ইন্ডিয়ার সভাপতি সৌরভ চ‍ট্টোপাধ‍্যায়। এই প্রতিযোগিতায় ১০০ জন প্রতিযোগী অংশ নিতে চলেছেন।

 

এই নিয়ে এদিন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মোটর স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ইর্স্টান ইন্ডিয়ার সভাপতি সৌরভ চ‍ট্টোপাধ‍্যায় বলেন, “১৮ ও ১৯ নভেম্বর এই দুই দিনের মোটর স্পোর্টসে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নিতে চলেছেন। টু হুইলার ও ফোর হুইলার দুটি বিভাগে থাকছে পাঁচটি ক‍্যাটাগরি। এই প্রতিযোগিতা আসলে স্পিড ইভেন্ট। পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খন্ড,ওড়িশা থেকেও প্রতিযোগী আসছেন। জ‍্যোতির্ময় পাবলিক স্কুলের ফুটবল মাঠের পিছনে ট্র‍্যাক তৈরি হচ্ছে। জ‍্যোতির্ময় স্কুল কর্তৃপক্ষ যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসনীয়। আশাকরছি সুষ্ঠুভাবে প্রতিযোগিতাটি করতে পারব।”

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...