Wednesday, June 10, 2026

অভিন্ন দেওয়ানি বিধির চূড়ান্ত খসড়া করতে আরও সময় প্রয়োজন আইন কমিশনের!

Date:

Share post:

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে চূড়ান্ত খসড়া তৈরি করতে আরও সময় প্রয়োজন আইন কমিশনের। বিভিন্ন মহলের তরফে প্রস্তাব চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল আইন কমিশন (Law Commission)। তার ভিত্তিতে এখনও পর্যন্ত ৭৫ লক্ষ জবাব পাওয়া গিয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন পক্ষের সঙ্গে এক প্রস্থ আলোচনা করেছেন আইন কমিশনের চেয়ারম্যান ঋতুরাজ অবস্থি। তবে কাজ শেষ হওয়ার এখনও কোনও সময়সীমা আইন কমিশন দিতে পারেনি বলে সূত্রের খবর।

গত ২৭ জুন অভিন্ন দেওয়ানি বিধির (Uniform Civil Code) পক্ষে জোরদার সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তারপরেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। আইন মন্ত্রকের সূত্রে খবর, এটা একটা জটিল প্রক্রিয়া। দুয়েকদিনে কাজটি সম্পূর্ণ করা সম্ভব নয়। সমস্ত ব্যক্তিগত আইন খতিয়ে বিবেচনা করা প্রয়োজন। সেই কাজটি কোনও নির্দিষ্ট ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। আইন কমিশনের বক্তব্য, বিভিন্ন রাজ্যে এই বিষয়ে সম্মেলন, আলোচনাসভা, জনসভা করার পরিকল্পনা করা হয়েছে। সব দিক খতিয়ে দেখে বিশদে আলোচনা করা হবে।

আরও পড়ুন- এবার মোটর স্পোর্টসের আয়োজনে জ‍্যোতির্ময় পাবলিক স্কুল

Related articles

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...

অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস

অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...