Wednesday, June 10, 2026

ডে.ঙ্গির দাপট অব্যাহত! রাজ্যে আ.ক্রান্তের সংখ্যা ১ লক্ষের পথে

Date:

Share post:

রাজ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যায় সর্বকালীন রেকর্ড। স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫০৫ জন। এর মধ্যে ৫৫ হাজার ২৭৮ জন সরকারি হাসপাতাল বা ল্যাবে এবং ৩২ হাজার ২২৭ জন বেসরকারি হাসপাতাল বা ল্যাবে ডেঙ্গি পজিটিভ হয়েছেন। এখনও পর্যন্ত ডেঙ্গিতে ৭০ জনের বেশি প্রাণ হারিয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের চেয়ে এবার এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের প্রায় ২০ হাজার বেশি। সরকারি হিসেবে গত বছর মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ২৭১ জন।

বর্ষা বিদায় নিলেও, সপ্তাহে প্রায় ৫ হাজার করে ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই অবস্থায় এবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলে চিকিৎসকদের আশঙ্কা।

আরও পড়ুন- অভিন্ন দেওয়ানি বিধির চূড়ান্ত খসড়া করতে আরও সময় প্রয়োজন আইন কমিশনের!

Related articles

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...