Saturday, February 21, 2026

ডিজিটাল প্রচারের ‘ক্যাডার’ খুঁজতে LinkedIn-এ বিজ্ঞাপন আলিমুদ্দিনের! তীব্র খোঁ.চা তৃণমূল-বিজেপির

Date:

Share post:

বাংলার বিধানসভায় নেই একজনও বিধায়ক। পায়ের তলায় জমি নেই। লোকসভা নির্বাচনের আগে কর্পোরেট ধাঁচে নিজেদের হাল ফেরানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে আলিমুদ্দিন। এমনকী, ডিজিটাল প্রচারে ‘ক্যাডার’ খুঁজতে LinkedIn-এ বিজ্ঞাপন দিল রাজ্য CPIM!

LinkedIn হল সেই প্ল্যাটফর্ম যেখানে চাকরিপ্রার্থী ও নিয়োগকারী সংস্থা নিজেদের প্রয়োজন মতো চাকরি বা প্রার্থী খুঁজে নেয়। এবার সেখানে অ্যাকাউন্ড খুলল রাজ্য সিপিএম। কারণ, তারা এমন তরুণ-তরুণী চাইছেন যাঁরা স্যোশাল মিডিয়ায় দড়। কিন্তু এটাকে পেশা নয়, নেশা হিসেবে দেখার প্রস্তাব দেওয়া হয়েছে।

সেখানে বিজ্ঞাপনে লেখা হয়েছে, যদি ডিজিটাল প্রচারে পারদর্শী হন, সঞ্চালনায় ঝোঁক থাকে, সমাজমাধ্যমে অবাধ বিচরণ হয়, মাঠে নেমে প্রতিবেদন তৈরি করতে পারেন- তাহলে আপনার কাজে সুযোগ রয়েছে। তবে, চাকরি নয়, এই কাজটিকে নিতে হবে নেশা হিসেবে। লিঙ্কডইনে সিপিএমের এহেন বিজ্ঞাপন দেখে অনেকেরই মত, পুরনো ধ্যানধারণা ঝেড়ে ফেলে আধুনিক হতে চাইছেন পক্ককেশ নেতারা। এতদিন যাঁরা স্যোশাল মিডিয়া শু নাক কুঁচকোতেন তাঁরা এবার এর ব্যপ্তি বুঝেছেন। সেই কারণেই লোকসভা নির্বাচনের আগে সুকৌশলে সামাজিক মাধ্যমে প্রচার করতে চাইছে আলিমুদ্দিন।

তবে, এভাবে প্রোফাইল খুন বিজ্ঞাপন নিয়ে সিপিএমকে মোক্ষম খোঁচা দিয়েছে কটাক্ষ দুই বিরোধী তৃণমূল ও বিজেপি। তৃণমূলের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা দেবাংশু ভট্টাচার্যের কথায়, লোকের অভাব রয়েছে বলেই সিপিএম লিঙ্কড ইনে প্রোফাইল খুলে লোক চাইছে। তাঁদের ক্ষেত্রে বিষয়টা উল্টো। তৃণমূলের এতো লোক, যে সবাইকে জায়গা দেওয়া যাচ্ছে না। লিঙ্কড ইনে প্রোফাইল খোলার কোনও ইচ্ছে বা প্রয়োজন তৃণমূলের নেই বলেও জানিয়েছেন দেবাংশু।

 

তবে, লিঙ্কডইনে প্রোফাইল রয়েছে গেরুয়া শিবিরের। কিন্তু রাজ্য বিজেপির তরফে সমাজমাধ্যমের দায়িত্বে থাকা সপ্তর্ষি চৌধুরীর মতে, তাঁদের কর্মীরাই কাজে এগিয়ে আসেন। ফলে ভাড়াটে সৈন্যের কোনও প্রয়োজন নেই।

 

তবে, এই বিষয়টিকে অন্যভাবে দেখাতে চান সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, বামমনস্ক তরুণ-তরুণীদের আরও বেশি করে দলের জায়গা দিতেই এই উদ্যোগ। কিন্তু কেন দলের মধ্যে থাকা তরুণ প্রজন্মকেই এই দায়িত্ব দেওয়া গেল না? প্রশ্ন বিরোধীদের। গত কয়েকটি ভোটেই নতুনদের মুখ করে বৈতরণী পার হতে চাইছে সিপিএম। কিন্তু তাতেও শিকে ছিঁড়ছে না। সেই কারণেই এবার কর্পোরেট ধাঁচে ডিজিটাল প্রচারের ‘ক্যাডার’ খুঁজতে LinkedIn-এ বিজ্ঞাপন দিল আলিমুদ্দিন- মত রাজনৈতিক মহলের।

spot_img

Related articles

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, দলে বদল অস্কারের

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...

কৃষি ঋণে রেকর্ড গড়ার পথে বাংলা: লক্ষ্য এবার এক লক্ষ কোটি

রাজ্যের মুকুটে নয়া পালক। চলতি ২০২৫–২৬ অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গের কৃষিখাতে ব্যাঙ্ক ঋণের পরিমাণ প্রথমবার এক লক্ষ কোটি টাকার...

জীবনের বাইশ গজে নতুন ইনিংস ধাওয়ানের, বিয়ের ছবি ফাঁস সতীর্থের

বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। বান্ধবী সোফি শাইনের( Sophie Shine) সঙ্গে চার হাত এক...