Thursday, March 26, 2026

প্রধানমন্ত্রীর বি.রুদ্ধে মা.নহানিকর পোস্ট! আম আদমি পার্টিকে শো.কজ নোটিশ পাঠালো নির্বাচন কমিশন

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘মানহানিকর, অবমাননাকর’ সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আম আদমি পার্টিকে শোকজ নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আম আদমি পার্টির জাতীয় প্রবক্তা অরবিন্দ কেজরিওয়ালকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন মঙ্গলবার আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবারের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে, দলের তরফে করা দুটি এক্স পোস্টের উপরে অভিযোগ করে, যেখানে বলা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যবসায়ী গৌতম আদানির পক্ষে কাজ করেছেন। ১০ নভেম্বর বিজেপির করা অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, অভিযোগে উল্লিখিত আম আদমি পার্টির হ্যান্ডেল থেকে করা টুইটগুলি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে।

আরও পড়ুন- মধ্যপ্রদেশে ১৯ শতাংশ প্রার্থী ফৌ.জদারি মা.মলায় অ.ভিযুক্ত! শীর্ষে বিজেপি প্রার্থী

Related articles

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্রের সমর্থনে অভিষেকের রোড শো-তে জনপ্লাবন

দলীয় কর্মীদের সমর্থনে প্রচারসভা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ইডেনে ওডিআই ম্যাচ, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সূচি প্রকাশ্যে

বাংলার ক্রীডা়প্রেমীদের জন্য সুখবর। বিসিসিআইয়ের (BCCI) সূচিতে আন্তজার্তিক ম্যাচ পেল কলকাতা। ২০২৭ সালের ৩ জানুয়ারি ভারতের (India) বিরুদ্ধে...

রাম নমবীতে সম্প্রীতির শোভাযাত্রা, বিজেপির বিভাজনের রাজনীতিকে কটাক্ষ কুণালের

রাম নবমীতে কলকাতায় সম্প্রীতির শোভাযাত্রায় অংশ নিলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী কুণাল কুমার ঘোষ (Kunal Kumar Ghosh)।...

গণনার দিন EVM খুব ভাল করে দেখে নিতে হবে: দুবরাজপুর থেকে সতর্ক বার্তা তৃণমূল সভানেত্রীর

ভোটার লিস্টে (Voter List) কারচুপির পরে ইভিএম-এ গোলমাল করতে পারে গেরুয়া শিবির। বৃহস্পতিবার, দুবরাজপুরে দলীয় প্রার্থীর হয়ে প্রচার...