Tuesday, April 7, 2026

জয়নগরের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, ভাড়াটে খু.নিদের খোঁজে চিরুনি ত.ল্লাশি পুলিশের

Date:

Share post:

সোমবারের তুমুল অশান্তির পর জয়নগরে আজ মঙ্গলবার ঘরছাড়া গ্রামবাসীরা ফিরে আসতে চেয়েছিলেন।ঘোলা জলে মাছ ধরতে তাঁদের সঙ্গে আসেন সুজন চক্রবর্তী-সহ সিপিএম নেতৃত্ব। কিন্তু পুলিশ আটকিয়ে দেয় সিপিএম নেতৃত্বকে।তাদের সঙ্গে আটকিয়ে যান ক্ষুব্ধ গ্রামবাসীরা।

জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর সোমবার খুন হয়েছেন। তার আগের মূহূর্তের সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ। তাতে দেখা যাচ্ছে, তৃণমূল নেতা ধীরেসুস্থে হাঁটছেন রাস্তা দিয়ে। আচমকা তাঁর পাশ ঘেঁষে দুটো মোটরবাইক এসে দাঁড়ায়। তার পরের দৃশ্য আর দেখা যায়নি। তবে বেশ কয়েক জন স্থানীয় বাসিন্দাকে ছুটে আসতে দেখা যায়। তার পরেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। এই ফুটেজের মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা।চলছে চিরুনি তল্লাশি।

যদিও ধৃত শাহরুল শেখ দাবি করেছেন, তিনি গুলি চালাননি। তৃণমূল নেতাকে গুলি করেছেন অন্য কেউ।তদন্তকারীদের ধারণা, খুনের নেপথ্যে কোনও ‘পাকা মাথা’ রয়েছে। এ-ও জানা যায়, ওই খুনে এক লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। সেই ভাড়াটে খুনিদের খোঁজ চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত জয়নগরকাণ্ডে মোট তিনটি মামলা রুজু করা হয়েছে। একটি তৃণমূল নেতার খুন, দ্বিতীয়টি পিটিয়ে মারার ঘটনা এবং তিন নম্বর হল এলাকার কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগে।

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...