Sunday, June 21, 2026

ভারত-নিউজিল্যান্ড লড়াই দেখতে মুখিয়ে গোটা বিশ্ব, পরিসংখ্যানে এগিয়ে কিউইরা

Date:

Share post:

এবারের বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে নামার আগে ইতিহাস কথা বলছে নিউজিল্যান্ডের হয়ে। আইসিসির ইভেন্টে ভারতের বিপক্ষে অতীত পরিসংখ্যানে এগিয়ে কিউইরা। ৫০ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে ১৩ ম্যাচ খেলে ভারতের জয় মাত্র চারটিতে, ৯ ম্যাচই জিতেছে নিউজিল্যান্ড।
এখন পর্যন্ত আইসিসির সাদা বলের কোনো ইভেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে নক আউটের ম্যাচ জিততে পারেনি ভারত। দুই ম্যাচের দুটিতেই জিতেছে কিউইরা।চার বছর আগে ম্যানচেস্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে উড়তে থাকা ভারতকে মাটিতে নামিয়ে এনে ফাইনালে পৌঁছেছিল নিউজিল্যান্ড। কিউইদের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য ছুঁতে পারেনি ভারত। ১৮ রানে হেরে ফাইনাল খেলার স্বপ্ন ভেঙেছিল বিরাট কোহলিদের। অন্যটি ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। নাইরোবিতে সে ম্যাচে ভারতের দেওয়া ২৬৫ রানের লক্ষ্য ছুঁয়ে শিরোপা উদযাপনে মেতেছিল স্টিফেন ফ্লেমিংয়ের দল।
আগামীকাল আরেকটি নক আউট ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ফর্মের তুঙ্গে থেকে এই ম্যাচ খেলতে নামছে ভারত। সেরা ফর্মে থেকে কিউইদের বিপক্ষে খেলতে নামছে বলেই ভারতের ওপর চাপ বেশি বলছেন সাবেকরা। যে কারণে ঘুরে-ফিরে সেই শঙ্কার কথাও সামনে চলে আসছে। তবে রোহিত-কোহলিরা কি পারবে অতীত রেকর্ডে পরিবর্তন আনতে? সেটা হয়তো সময়ই বলে দেবে।

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...