Sunday, June 21, 2026

ফের মহানগরে অ.ঙ্গ প্রতিস্থাপনের উদ্যোগ: ব্রেন ডে.থের রোগীর কি.ডনি গেল গ্রিন করিডরে

Date:

Share post:

ফের মহানগরে অঙ্গ প্রতিস্থাপনের উদ্যোগ। ব্রেন ডেথের রোগীর কিডনি প্রতিস্থাপন হচ্ছে রুবি জেনারেল হাসপাতালে। কলকাতার (Kolkata) বাইপাসের ধারের আর একটি বেসরকারি হাসপাতাল অ্যাপোলো হাসপাতালে থেকে গ্রিন করিডর (Green Corridor) করে মঙ্গলবার বিকেলে কিডনি যায় রুবিতে।

পথ দুর্ঘটনার শিকার ভাটপাড়া শ্যামনগরের বাসিন্দা একুশ বছরের দীপকুমার রায় ভর্তি হন অ্যাপোলো হাসপাতালে। সেখানেই তাঁর ব্রেন ডেথ হয়। এদিকে, কসবার শান্তিপল্লির বাসিন্দা নির্মলকুমার সামাল দুরারোগ্য কিডনির অসুখ নিয়ে ভর্তি রুবি হাসপাতালে। ৬৪ বছরের নির্মল একটি কিডনির জন্য অপেক্ষা করছিলেন। এদিকে দীপের ব্রেন ডেথের পরে তাঁর পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। এরপরই দীপের কিডনি গ্রিন করিডর (Green Corridor) করে পাঠানো হয় রুবিতে। সেখানেই অস্ত্রোপচার চলছে।


Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...