Saturday, March 14, 2026

অপেক্ষার অবসান, গঙ্গার তলা দিয়ে মেট্রো চলবে কবে, জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ!

Date:

Share post:

কয়েক দফায় সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এবার গঙ্গার তলা দিয়ে সাধারণ মানুষের জন্য মেট্রো পরিষেবা (Metro Service) শুরু হবার পালা। কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে এবার সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দেওয়া হল। ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro) সম্পূর্ণ পরিষেবা চালু হলে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছতে আর সমস্যা হবে না। আশা করা হচ্ছে আগামী বছরের মাঝামাঝি অর্থাৎ জুন মাস নাগাদ পুরোদমে গঙ্গার তলা দিয়ে চলবে মেট্রো। প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমন কথাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Railway) কর্তৃপক্ষ।

হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন হয়ে গঙ্গার তলা দিয়ে ধর্মতলা পর্যন্ত মেট্রো রুটে সেরকম কোন সমস্যা নেই। কিন্তু বৌবাজার এলাকায় (Metro Work in Bowbazar area) মেট্রোর আন্ডারগ্রাউন্ড ক্রস প্যাসেজের কাজের সময় একাধিকবার বিপত্তি হয়েছে। সেই কারণে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার ট্র্যাক তৈরির পথে বার বার ধাক্কা খেয়েছে মেট্রোর কাজ। তবে মনে করা হচ্ছে সব বাধা কাটিয়ে আগামী জুন মাসেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার টার্গেট রয়েছে। এতে তথ্যপ্রযুক্তি নগরীর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আর ভিড় ট্র্যাফিকে আটকে পড়তে হবে না অফিস যাত্রীদের।

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...