Wednesday, June 24, 2026

বাংলার মিষ্টিকে অপ.মান! কমেডিয়ান ভারতীর বিরু.দ্ধে গ.র্জে উঠল বাঙালি

Date:

Share post:

রসগোল্লা হোক কিংবা সন্দেশ, ছানার জিলিপি হোক কিংবা জিভে গজা, নলেন গুড়ের রসালো মিষ্টি থেকে লেডিক্যানি বা পান্তুয়া- বাংলার মিষ্টি (Bengal’s Sweet) মানে ১০০% রসনা তৃপ্তি। দেশ ছাড়িয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে যে মিষ্টি, এবার তাকে অপমান করলেন কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh)! শুধু তাই নয় বাংলার মিষ্টিকে ভারতীয় মিষ্টির মর্যাদা দিতে নারাজ তিনি। অভিনেত্রীর বিতর্কিত ভাবনা প্রকাশ্যে আসতেই গর্জে উঠেছে বাংলা ও বাঙালি।

এক রিয়ালিটি শো’য়ে হাজির হয়েছিলেন ভারতী(Bharti Singh)। সঙ্গে ছিলেন স্বামী হর্ষ । সেখানকার এক প্রতিযোগীকে ভারতী তাঁর মিষ্টি প্রেমের কথা জিজ্ঞাসা করেন। ঐশ্বর্য শর্মা নামের সেই প্রতিযোগী জানান, তিনি সন্দেশ ভালবাসেন। উত্তর শুনে ভারতী আচমকাই ভ্যাংচাতে শুরু করেন। এর পরেই বলে বসেন, “ভারতের কোন মিষ্টি ভাল লাগে?” ঐশ্বর্যা অবাক হয়ে যান। নিজেকে সামলে জোর গলায় বলেন, “বাংলার মিষ্টি মানে ভারতেরই মিষ্টি”। এরপর ভারতী যে বিদ্রুপের এক্সপ্রেশন দেন সেই ক্লিপিংস ইতিমধ্যেই নেট মাধ্যমে ভাইরাল। কতটা বাঙালি বিদ্বেষ থাকলে এমন মন্তব্য করা যায় প্রশ্ন তুলছেন নেট বাসিন্দারা। গর্জে উঠেছে বাংলা, প্রতিবাদে সামিল কবি -সাহিত্যিক থেকে সংগীত শিল্পী কবীর সুমনও (Kabir Suman)। ধিক্কার জানিয়েছে তিনি। কিছুদিন আগেই নজরুল গীতিকে বিকৃত করে বিতর্কে জন্ম দিয়েছিলেন এ আর রহমান। সেই আগুন এখনও নেভেনি। এর মাঝেই ফের বাংলাকে অপমান বলিউড অভিনেত্রীর। যদিও বিগবস টিম অথবা ভারতীর তরফ থেকে এখনও পর্যন্ত এই নিয়ে মন্তব্য করা হয়নি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...