Tuesday, June 23, 2026

জয়নগরে তৃণমূল নেতা খুনে তোলপাড় রাজ্য রাজনীতি, মুখ খুললেন রাজ্যপাল

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের ১০দিনের পুলিশ হেফাজত হয়েছে। জেরায় তার মুখ থেকেই উঠে এসেছে “বড়ভাই”-এর নাম। কে এই ”বড়ভাই” তার খোঁজখবর করছে পুলিশ। কারণ এই বড়ভাই-ই শাহরুল সেখ নামে ধৃত ওই যুবককে জয়নগরে ডেকে পাঠিয়েছিল। তদন্তে নেমে সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।এবার ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

এর আগে ভোট পরবর্তী বাংলায় হিংসা নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন রাজ্যপাল। এনমনকী, নজিরবিহীন ভাবে রাজভবনে কন্ট্রোল রুমও খুলেছিলেন। বুধবার রাজ্যপাল জয়নগরে তৃণমূল নেতার মৃত্যু নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। আনন্দ বোস বলেন, আইন আইনের পথে চলবে। রাজভবন তার কর্তব্য পালন করবে। হিংসার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। শুধু আইনি ব্যবস্থাই নয়, সামাজিক পদক্ষেপও নিতে হবে। হিংসা বন্ধে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এদিকে, জয়নগরের তৃণমূল নেতা খুনের পর পাশের গ্রামের বিরোধী ভোটারদের বাড়িতে হামলা হয়েছে। মারধর করা হয়েছে বহু মানুষকে, বাচ্চাকে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে। হামলার ভয়ে অনেকেই এখন ঘরছাড়া। তারা কখনও থানায় কখনও সিপিএমের পার্টি অফিসে রয়েছেন। এ প্রসঙ্গে রাজ্যপালের মন্তব্য, ঘর পুড়িয়ে দেওয়া, লুঠ করা এসব হিংসলার অংশ। এক্ষেত্রেও কড়া পদক্ষেপ করতে হবে। আইন ও প্রশাসন ঘরছাড়াদের বিষযটি দেখবে।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...